Ethanol in Fuel

বছরে সাশ্রয় হতে পারে কয়েকশো কোটি টাকা! খরচ বাঁচাতে ইথানলেই ভরসা করছে কেন্দ্র

যদিও কবে থেকে বেশি ইথানল মেশানো পেট্রল বাজারে আসবে তা এ দিন নিশ্চিত করে কিছু বলেননি তেলমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৮:৫৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গোটা দেশে মোট যে পরিমাণ পেট্রলচালিত চার চাকা বিক্রি হয়, তার মাত্র এক শতাংশর বেশি গাড়িতে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করলে প্রতি বছর সরকারি তহবিল থেকে কমপক্ষে ১৯৫-২০০ কোটি টাকা বাঁচতে পারে। বুধবার এই দাবি করলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। তিনি জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই ই-২০ (২০% ইথানল মিশ্রিত) পেট্রল চালু করেছে। ই-৩০ (৩০% মেশানো) চালুর জন্যও বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী দিনে ইথানলের ভাগ আরও বাড়িয়ে ই-৮৫ জ্বালানি আনার পরিকল্পনা করেছে। পুরীর দাবি, এই জ্বালানি হবে সস্তা এবং পরিবেশবান্ধব।

যদিও কবে থেকে বেশি ইথানল মেশানো পেট্রল বাজারে আসবে তা এ দিন নিশ্চিত করে কিছু বলেননি তেলমন্ত্রী। তবে ইথানল মিশ্রিত পেট্রলে আরও বেশি জোর দিতে কর কমানোর পরিকল্পনা করছে মোদী সরকার। আর এক কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি জানান, এই জ্বালানির উপর জিএসটির হার কমানোর জন্য অর্থ মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। সূত্রের খবর, আগামী জিএসটি পরিষদের বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে। যদি সেটা কার্যকর হয়, তা হলে ইথানল মিশ্রিত পেট্রলের দাম খানিকটা কমতে পারে। বর্তমানে যে জ্বালানিতে ২০ শতাংশের কম ইথানল আছে, তার উপর ৫% হারে জিএসটি বসে। আর এর বেশি পরিমাণ থাকলে তাতে কর চাপে ১৮%।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন