India-US Trade Deals

বন্ধ হয়নি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা, দাবি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রীর

ভারত-সহ ১৬টি দেশের শিল্প সংক্রান্ত বিভিন্ন নীতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেআমেরিকা। এই অবস্থায় বিবৃতিতে বাণিজ্য মন্ত্রকের দাবি, দুই পক্ষই দেশের ভালর কথা মাথায় রেখে চুক্তি এগিয়ে নিয়ে যেতে কাজ করছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৭:৫৪
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জল্পনা উড়িয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বন্ধ হয়নি বলে শুক্রবার স্পষ্ট করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। ভারত-সহ ১৬টি দেশের শিল্প সংক্রান্ত বিভিন্ন নীতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেআমেরিকা। এই অবস্থায় বিবৃতিতে বাণিজ্য মন্ত্রকের দাবি, দুই পক্ষই দেশের ভালর কথা মাথায় রেখে চুক্তি এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। সম্প্রতি খবর ছড়িয়েছিল, আপাতত এই কথা বন্ধ রেখেছে ভারত ও আমেরিকা। সেই প্রেক্ষিতেই এই বার্তা। এ দিন সরকারি এক কর্তারও দাবি, সব দেশ আমেরিকার শুল্কের বিষয়টির দিকে নজর রেখেছে। ভারতও ঠিক সময় এলে চুক্তি সই করবে। তবে তা বলে আলোচনা থমকে নেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পরে ৪-৫ বার কথা হয়েছে। হচ্ছে ভার্চুয়াল বৈঠকও।

এ দিকে, নয়াদিল্লি এবং অন্যান্য দেশ ওয়াশিংটনের সঙ্গে ইতিমধ্যেই চূড়ান্ত হওয়া চুক্তিকে সম্মান করবে বলে শুক্রবার আশা প্রকাশ করেছেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সের্জিয়ো গোর-ও। এক অনুষ্ঠানে তাঁর বার্তা, এই বাণিজ্য চুক্তি সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ভাল সম্পর্কের কারণেই। তিনি বলেন, ‘‘ট্রাম্প মোদীকে প্রিয় বন্ধু বলে মনে করেন। দুই নেতার মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং আছে পারস্পরিক শ্রদ্ধাবোধও।’’ তবে ভারত যে দর কষাকষির প্রশ্নে অত্যন্ত কঠোর, সে কথা মনে করিয়ে দিয়ে গোর জানান, বাণিজ্য চুক্তিতে দু’পক্ষেরই লাভ হতে চলেছে।

বিরল খনিজ নিয়েও দু’দেশের চুক্তি হতে চলেছে বলে দাবি গোরের। জানান, আর্থিক বৃদ্ধি ও জাতীয় সুরক্ষারজন্য জরুরি এর শক্তিশালী সরবরাহ ব্যবস্থা থাকা। এই চুক্তি হলে উৎপাদন, জ্বালানি ইত্যাদি ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরে এগোনো যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন