Share Market

তথ্যপ্রযুক্তি সংস্থা নিয়ে আতঙ্কে বাজারে ধস, সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্টেরও বেশি

বিশেষজ্ঞদের দাবি, তথ্যপ্রযুক্তি শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত (এআই) সমস্যার আশঙ্কা এ দিন ওই সব সংস্থার শেয়ারকে বিপুল হারে টেনে নামিয়েছে। সঙ্গে যোগ হয়েছে শুল্ককে কেন্দ্র করে ভারত-সহ বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য-সম্পর্ক টালমাটাল হওয়ার ইঙ্গিতে তৈরি হওয়া অনিশ্চয়তা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্প-শুল্ক খারিজ করায় খুশি শেয়ার সূচক সোমবার কিছুটা উঠেছিল। মঙ্গলবার তার দ্বিগুণের বেশি নেমে গেল। সেনসেক্স ১০৬৮.৭৪ পয়েন্ট (১.২৮%) পড়ে ৮২,২২৫.৯২ অঙ্কে থেমেছে। লেনদেন চলাকালীন এক সময় ১৩৫৯.৯৩ কমে ৮১ হাজারের ঘরে (৮১,৯৩৪.৭৩) নেমে যায়। নিফ্‌টি ২৮৮.৩৫ (১.১২%) কমে হয়েছে ২৫,৪২৪.৬৫।

বিশেষজ্ঞদের দাবি, তথ্যপ্রযুক্তি শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত (এআই) সমস্যার আশঙ্কা এ দিন ওই সব সংস্থার শেয়ারকে বিপুল হারে টেনে নামিয়েছে। সঙ্গে যোগ হয়েছে শুল্ককে কেন্দ্র করে ভারত-সহ বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য-সম্পর্ক টালমাটাল হওয়ার ইঙ্গিতে তৈরি হওয়া অনিশ্চয়তা। ভারত যেমন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে, তেমনই ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি নিয়ে দ্বিতীয় বার ভোটাভুটি পিছিয়ে দিয়েছে ইউরোপের সংসদও। পাশাপাশি বিনিয়োগকারীরা জানান, আমেরিকা-ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং অশোধিত তেলের বেড়ে যাওয়া দামও শেয়ার বাজারে ধস নামার অন্যতম কারণ। মঙ্গলবার রাতে বিশ্ব বাজারে অশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি ৭১.৬৭ ডলার। ডব্লিউটিআই ক্রুড ঘোরাফেরা করছিল ৬৬.৫০ ডলারের আশেপাশে।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘শেয়ারে এই অস্থিরতা আরও বেশ কিছু দিন চলবে। এক দিকে আমেরিকার সুপ্রিম কোর্টের শুল্ক-রায়ের পরে একটি অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্প তেতে আছেন। শুল্কও বসিয়ে দিয়েছেন ১৫%। আগামী দিনে তার হার যে শেষে কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে এক চুড়ান্ত অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে বাজারে। অন্য দিকে আমেরিকা-ইরান সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। আমেরিকা ইরানকে অক্রমণ করলে অন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের জোগান ব্যাহত হতে পারে।’’ বিশ্লেষকদের অনেকে প্রায় একই সুরে বলছেন, শুল্কের ছবিটা যত দিন না পরিষ্কার হচ্ছে, তত দিন শেয়ার বাজারের ছন্দে ফেরা মুশকিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন