প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।
পূর্বতন ইউপিএ সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে কালো টাকা প্রতিরোধ আইন (পিএমএলএ) অনুযায়ী মামলা করার জন্য অনুমোদন পেয়েছে এলফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই ওই সায়। ফলে তৎকালীন টেলি যোগাযোগ পরিষেবা সংস্থা এয়ারসেল-ম্যাক্সিস কমিউনিকেশন্সের যৌথ উদ্যোগ এয়ারসেল-ম্যাক্সিসে বিদেশি লগ্নি সংক্রান্ত পুরনো মামলা ফের বিশেষ আদালতে উঠতে চলেছে।
ইডির মুখপাত্র জানায়, ২০০২-এর পিএমএলএ আইন অনুযায়ী সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে এয়ারসেল-ম্যাক্সিসে বিদেশি লগ্নি সংক্রান্ত তদন্ত চালু হয় ২০১১-র ৯ অক্টোবর। অভিযোগ, ওই সংস্থায় ৮০০ কোটি ডলারের বিদেশি লগ্নির জন্য বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদের প্রস্তাবে সায় দেন চিদম্বরম। কিন্তু সেই অধিকার তাঁর ছিল না।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে