EPFO

অবসরের পর নিজে থেকেই অ্যাকাউন্টে চলে আসবে প্রভিডেন্ট ফান্ডের টাকা, উদ্যোগী ইপিএফও

এখন সদস্য পিএফ জমা থেকে আংশিক টাকা তুললে বা অগ্রিম নিলে তা আবেদনের পরে আপনা থেকে তিন দিনের মধ্যে তাঁর অ্যাকাউন্টে ঢোকে। তবে সেই অঙ্ক হতে হয় ৫ লক্ষ টাকার মধ্যে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৭:৪৯
Share:

— প্রতীকী চিত্র।

কর্মী পিএফের টাকা তোলার ব্যবস্থা আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে উদ্যোগী হল অছি পরিষদ (ইপিএফও)। বুধবার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি এ কথা জানান। তাঁর দাবি, অবসরের সময়ে যাতে আপনা থেকেই পিএফের টাকা সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে, শীঘ্রই সেই ব্যবস্থা আনবে ইপিএফও। পাশাপাশি, কর্মী চাকরি বদলের পরে যাতে স্বয়ংক্রিয় ভাবে টাকা নতুন অ্যাকাউন্টে স্থানান্তর হয়, তারও পরিকল্পনা করা হচ্ছে।

এখন সদস্য পিএফ জমা থেকে আংশিক টাকা তুললে বা অগ্রিম নিলে তা আবেদনের পরে আপনা থেকে তিন দিনের মধ্যে তাঁর অ্যাকাউন্টে ঢোকে। তবে সেই অঙ্ক হতে হয় ৫ লক্ষ টাকার মধ্যে। সেই স্বয়ংক্রিয় ব্যবস্থাই অবসরের সময়ে পিএফের টাকা পাওয়ার ক্ষেত্রে কার্যকর করতে চায় ইপিএফও। চাকরি পাল্টালে কর্মীকে যাতে টাকা আনতে ফর্ম ভর্তি করতে না হয়, সেই ব্যবস্থাও করছে তারা।

নতুন শ্রমবিধিতে পিএফ ব্যবস্থার সরলীকরণের পথে হাঁটা হয়েছে বলেও আজ জানিয়েছেন কৃষ্ণমূর্তি। ৮ মে চার শ্রমবিধির বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাঁর বক্তব্য, শীঘ্রই শুধুমাত্র কর্মী প্রভিডেন্ট ফান্ডের বিধিগুলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। শ্রমসচিব বন্দনা গুরনানি জানান, ব্যবসা চালু ও সম্প্রসারণের পরিবেশ সহজ করা, সংস্থাগুলির হয়রানি কমানো ও কর্মী স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষাই লক্ষ্য কেন্দ্রের। এখন শিল্পমহলের কাজ সেই নিয়ম মেনে সংস্কারের সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন