Global Foundries

কলকাতায় কর্মকাণ্ড বাড়াচ্ছে গ্লোবাল ফাউন্ড্রিজ়, তবে তৈরি হবে না চিপ

আমেরিকা ও জার্মানি থেকে চিপ তৈরি হয়ে তা পরীক্ষার জন্য আসে কলকাতার দফতরে। সব খতিয়ে দেখে তার ছাড়পত্র দেওয়া হলে, সেই চিপ বাজারে ছাড়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৩
Share:

—প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গে কাজ শুরু করা সেমিকনডাক্টরের পরীক্ষাগার, গবেষণাকেন্দ্র ও চিপ নকশার কাজকর্ম সম্প্রসারণে নেমেছে আমেরিকার গ্লোবাল ফাউন্ড্রিজ়, বুধবার জানালেন সংস্থাটির ভারতের শীর্ষকর্তা জিতেন্দ্র চাড্ডা। সল্টলেক শিল্পতালুকের সফটওয়্যার পার্কে ১২ হাজার বর্গফুট জায়গায় দফতর চালু হয়েছে। আরও ৮০০০ বর্গফুট নেওয়া হবে সম্প্রসারণের জন্য। তবে সংস্থা যে কলকাতায় চিপ তৈরি করবে না, এ দিন তা-ও স্পষ্ট জানান জিতেন্দ্র। দাবি করেন, এই কারণেই বিরাট কর্মসংস্থান হবে না। তবে কর্মী সংখ্যা এখনকার প্রায় ৫০ জনের দ্বিগুণের বেশি বাড়বে।

আমেরিকা ও জার্মানি থেকে চিপ তৈরি হয়ে তা পরীক্ষার জন্য আসে কলকাতার দফতরে। সব খতিয়ে দেখে তার ছাড়পত্র দেওয়া হলে, সেই চিপ বাজারে ছাড়া হয়। গ্লোবাল ফাউন্ড্রিজ়ের কলকাতায় কেন্দ্র তৈরির কথা ২০২৪-এর সেপ্টেম্বরে যৌথ ভাবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে একাধিক বার এ রাজ্যে তাদের চিপ তৈরির কথা বলা হয়। সেটা যে হচ্ছে না, এই নিয়ে বহু বার স্পষ্ট করলেন সংস্থার শীর্ষকর্তারা। এ দিন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় সংস্থার দফতরে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, পরীক্ষাগারও ঘুরে দেখেন। জানান, বিশ্বের অন্যতম সেরা এই সংস্থা কলকাতায় কাজ শুরু করেছে, এটা গর্বের। সম্প্রসারণও গুরুত্বপূর্ণ। সংস্থার এমন কিছু যন্ত্র রয়েছে, যা চিপ ক্ষেত্রে বিশ্ব সেরাদের কাছ থাকে। শীঘ্রই তা কাজ শুরু করবে শহরে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন