উৎসে কর বেশি কাটলে সুদ রিফান্ডে

উৎসে কর কাটা বা টিডিএসের ক্ষেত্রে হিসাবে ভুলের কারণে অনেক সময়ে বাড়তি টাকা কাটা হয়ে যায়। এ বার থেকে তা রিফান্ডের সময়ে সুদ সমেত মেটাবে আয়কর দফতর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৬ ০৪:০৬
Share:

উৎসে কর কাটা বা টিডিএসের ক্ষেত্রে হিসাবে ভুলের কারণে অনেক সময়ে বাড়তি টাকা কাটা হয়ে যায়। এ বার থেকে তা রিফান্ডের সময়ে সুদ সমেত মেটাবে আয়কর দফতর। সংশ্লিষ্ট সংস্থা কর বেশি কাটায় তার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাও নেওয়া হবে না। এ ব্যাপারে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আয়কর দফতর ওই সুদ দিতে ‘বাধ্য’ থাকবে। সুপ্রিম কোর্ট গত ২০১৪ সালে এই মর্মে যে-রায় দিয়েছিল, তার ভিত্তিতেই এই নির্দেশ।

Advertisement

টিডিএস মূলত কর্মীর বেতন থেকে নিয়োগকারীর কেটে নেওয়া করেই প্রযোজ্য। বাড়তি কর কেটে নেওয়ার তারিখ থেকেই সরল সুদ হিসাব করে ফেরত দিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement