ডাকঘর পেমেন্টস ব্যাঙ্কে আগ্রহী বিশ্বব্যাঙ্ক

পেমেন্টস ব্যাঙ্ক গড়ার ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাকঘর। এই পোস্টাল পেমেন্টস ব্যাঙ্ক গড়ায় ডাকঘরের সঙ্গে হাত মেলাতে প্রায় ৫০টি প্রতিষ্ঠান আগ্রহী বলে শনিবার জানান কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:৫৯
Share:

পেমেন্টস ব্যাঙ্ক গড়ার ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাকঘর। এই পোস্টাল পেমেন্টস ব্যাঙ্ক গড়ায় ডাকঘরের সঙ্গে হাত মেলাতে প্রায় ৫০টি প্রতিষ্ঠান আগ্রহী বলে শনিবার জানান কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

Advertisement

তিনি বলেন, যে-সব প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত হতে চায়, সেগুলির মধ্যে আছে— বিশ্বব্যাঙ্ক, ডয়েশ ব্যাঙ্ক ও বার্কলেজ। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৮০০ কোটি টাকার মূলধন নিয়ে পোস্টাল পেমেন্টস ব্যাঙ্ক গড়ে উঠবে। আপাতত ৬৫০টি শাখা চালু হওয়ার কথা।

মন্ত্রী জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর পোস্টাল পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা চালু হওয়ার কথা। এর আওতায় ১৩ লক্ষ ডাকপিওনের হাতে তুলে দেওয়া হবে ছোট একটি যন্ত্র, যার মাধ্যমে এটিএম ও অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা মিলবে। পাঠানো যাবে মানি অর্ডারও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement