ম্যানিলার উড়ান দাবি ফিলিপিন্সের পর্যটন-কর্তার

কলকাতা থেকে পর্যটক টানতে আগ্রহী ফিলিপিন্স। সমুদ্র ঘেরা ৭১০৭টি দ্বীপ নিয়ে তৈরি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে মূলধন করেই গড়ে উঠেছে সেখানকার পর্যটন শিল্প। অথচ সরাসরি উড়ান না-থাকায় কলকাতা বা মুম্বই থেকে সে দেশে যাওয়াটাই বিড়ম্বনার বলে অভিযোগ ফিলিপিন্সের পর্যটন-কর্তা গ্লেন অগাস্টিনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ০২:২০
Share:

কলকাতা থেকে পর্যটক টানতে আগ্রহী ফিলিপিন্স। সমুদ্র ঘেরা ৭১০৭টি দ্বীপ নিয়ে তৈরি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে মূলধন করেই গড়ে উঠেছে সেখানকার পর্যটন শিল্প। অথচ সরাসরি উড়ান না-থাকায় কলকাতা বা মুম্বই থেকে সে দেশে যাওয়াটাই বিড়ম্বনার বলে অভিযোগ ফিলিপিন্সের পর্যটন-কর্তা গ্লেন অগাস্টিনের।

Advertisement

ঘুরপথে কলকাতা থেকে রাজধানী ম্যানিলা যেতে হয় বলে যাতায়াতের খরচও বেশি পড়ছে বলে জানান তিনি, যা পর্যটক বাড়ানোর পথে বড় বাধা। এই পরিপ্রেক্ষিতে কলকাতা-ম্যানিলা সরাসরি উড়ান চালুর জন্য সরকারি বিমান পরিষেবা সংস্থা ফিলিপিন্স এয়ারলাইন্স এবং বেসরকারি সেবু প্যাসিফিক-এর কাছে আর্জি জানিয়েছেন অগাস্টিন।

সম্প্রতি কলকাতায় রোড-শো করতে এসে তাঁর দাবি, সরাসরি উড়ান না-থাকলেও পর্যটক টানার বাদবাকি সব রসদই রয়েছে ফিলিপিন্সে। সমুদ্র সৈকত লাগোয়া হোটেলের ঘর ভাড়া দিনে প্রায় ৮০ ডলার। ঘরগুলি চার জনের পরিবারের থাকার মতো। দিনভর ঘুরে চার জন ২০ ডলারে পেট ভরে খেতেও পারবেন। অর্থাৎ দিনের থাকা-খাওয়া শেষ প্রায় ৬,৫০০ টাকার মধ্যেই। যা ভারতের বহু শহরে অসম্ভব বলে অগাস্টিনের দাবি।

Advertisement

তবে রাজধানী ম্যানিলা পৌঁছতে হংকং, ব্যাঙ্কক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরে যেতে হয়। খুব সস্তার টিকিট পেলেও যাতায়াতের ভাড়া জন প্রতি অন্তত ৩০ হাজার টাকা পড়ে যায়। অর্থাৎ চার জনের পরিবারের লাগবে ১ লক্ষ ২০ হাজার টাকা। অগাস্টিনের দাবি, ‘‘ম্যানিলা-কলকাতা সরাসরি উড়ান থাকলে আরও সস্তায় টিকিটও দিতে পারত বিমান সংস্থাগুলি। সেই কারণেই তাদের অনুরোধ করেছি ওই উড়ান চালু করতে।’’

অগাস্টিন জানান, ২০১৫ সালে ভারত থেকে ফিলিপিন্স গিয়েছিলেন ৭৪ হাজার পর্যটক। তাঁর দাবি, ২০১৭ সালে তা দাঁড়াবে প্রায় ১ লক্ষ। তবে তার আগে দিল্লি, কলকাতা বা মুম্বই থেকে সরাসরি উড়ান চালু হয়ে গেলে সংখ্যাটা ১ লক্ষ ২৫ হাজার হয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement