—প্রতীকী চিত্র।
প্রায় প্রতি বছরই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে করদাতাদের হয়রানির অভিযোগ ওঠে। বহু সময়ে এই কারণে তা জমার দিন পিছোতেও হয়েছে কেন্দ্রকে। এই পরিস্থিতি যাতে এড়ানোযায়, সে জন্য ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিল সংসদীয় কমিটি। তাদের প্রস্তাব, পরের অর্থবর্ষ অর্থাৎ ১ এপ্রিল থেকে আসতে চলা নতুন আয়কর আইনের প্রযুক্তিগত বিভিন্ন দিক কঠোর ভাবে পরীক্ষা করে দেখা হোক। রিটার্ন ফাইলের নির্দিষ্ট ওয়েবসাইটটি কতটা ক্ষমতা বইতে পারে, তা-ও খতিয়ে দেখুক দফতর।
আয়কর দফতরের পক্ষে কমিটিকে জানানো হয়েছে, নতুন আইনে ১৯০টি ফর্ম রয়েছে। ৩১ মার্চের মধ্যে ৫৪টি তৈরি হবে বলে আশা। কমিটির পরামর্শ, রিটার্ন জমার পদ্ধতি-সহ নতুন আইনের জরুরিবিষয়গুলি নিয়ে আয়কর বিভাগকে প্রচার চালান আয়কর কর্তারা। সাধারণ করদাতা এবং পেশাদারেরা যাতে তার সঙ্গে মানিয়ে নেওয়ারসুযোগ পান, দেখা হোক সেই বিষয়টিও।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে