Viksit Bharat

বিকশিত ভারত যোজনায় হয়েছে ৭০ লক্ষ কাজ, দাবি প্রধানমন্ত্রীর

প্রকল্পটিতে সংস্থা নতুন কর্মী নিয়োগ করলে সংশ্লিষ্ট কর্মী ও নিয়োগকারী উভয়েই আর্থিক অনুদান পান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৭:৩৮
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় দেশে এ পর্যন্ত ৭০ লক্ষ নতুন কর্মসংস্থান হয়েছে বলে দাবি নরেন্দ্র মোদীর। শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২৪০০ কোটি টাকা ১৫ কোটি নতুন কর্মী ও নিয়োগকারীদের মধ্যে বণ্টন করেন তিনি। সেখানেই জানান এই কথা। প্রকল্পটিতে সংস্থা নতুন কর্মী নিয়োগ করলে সংশ্লিষ্ট কর্মী ও নিয়োগকারী উভয়েই আর্থিক অনুদান পান।

কলকাতায় সেই উপলক্ষে ইপিএফও আয়োজিত সভায় রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংহ বলেন, ‘‘উৎপাদনশীলতা বাড়াতে কর্মী ও সংস্থার মধ্যে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা জরুরি।’’ আর কলকাতায় প্রভিডেন্ট ফান্ডের কমিশনার-১ তুষারকান্ত মুখোপাধ্যায় জানান, এ পর্যন্ত রাজ্যে প্রকল্পটিতে ৪৪,৬৭৯ কর্মসংস্থান হয়েছে। রাজ্যে কর্মীদের ১৭.৫২ কোটি টাকা ও নিয়োগকারীদের ৬২.৮৯ কোটি বণ্টন করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন