—প্রতীকী চিত্র।
কাঁচা পাটের চড়া দামে বিপাকে পড়া চট শিল্পকে বাঁচানোর বার্তা দিলেন বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ। জানালেন, টিকে থাকতে হলে শুধু বস্তা নয়, পাট দিয়ে কেতাদুরস্ত পোশাক-সহ আধুনিক বিভিন্ন পণ্য তৈরিতে জোর দিতে হবে। শুক্রবার কলকাতায় চট শিল্পের পাশাপাশি হস্তচালিত তাঁত ও হাতের কাজের শিল্প-প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। বলেন, ‘‘চট শিল্পের সামনে নতুন বাজার খুলছে। বিদেশে পাটের তৈরি নানা পণ্যের চাহিদা বাড়ছে। সেই সুযোগ নেওয়া হলে চাষি, শ্রমিক ও চটকল— সকলের স্বার্থ রক্ষা হবে।’’ এর জন্য প্রযুক্তি এবং উদ্ভাবনী ক্ষমতার উপরে জোর দেন তিনি। চটকল মালিকদের সংগঠন আইজেএমের প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়ার মন্তব্য, ‘‘সমস্যা মেটানোর জন্য মন্ত্রী উদ্যোগী হবেন বলে আশ্বাস দিয়েছেন।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে