Explicit content in Social Media

অনড় কেন্দ্র, অশালীন ও আপত্তিকর পোস্ট তিন ঘণ্টার মধ্যেই সরানোর নির্দেশ

গুগ্‌ল, মেটা, ওপেনএআই-এর মতো প্রথম সারির প্রযুক্তি সংস্থা এবং ইন্টারনেট ও মোবাইল সংক্রান্ত ক্ষেত্রের সংগঠনগুলির সঙ্গে আলাপ-আলোচনায় বসেছিল কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অশালীন এবং বেআইনি পোস্ট সমাজমাধ‍্যম থেকে সরিয়ে দেওয়ার জন্য তিন ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। কিন্তু তা নিয়ে তীব্র আপত্তি তোলে সংশ্লিষ্ট সংস্থাগুলি। অভিযোগ ছিল, এটা খুব কম সময়। এই সীমা আরও বাড়ানো হোক। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠক করার পরে আগের সিদ্ধান্তেই অনড় রইল কেন্দ্র।

এ দিন গুগ্‌ল, মেটা, ওপেনএআই-এর মতো প্রথম সারির প্রযুক্তি সংস্থা এবং ইন্টারনেট ও মোবাইল সংক্রান্ত ক্ষেত্রের সংগঠনগুলির সঙ্গে আলাপ-আলোচনায় বসেছিল কেন্দ্র। বৈঠকের পরে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও পোস্ট ডিপফেক এবং এআই দিয়ে তৈরি বেআইনি বা আপত্তিকর হলে, কুরুচিকর হলে তিন ঘণ্টার মধ‍্যে সরিয়ে দিতে হবে। এর আগে মেটা, অর্থাৎ ফেসবুকের মূল সংস্থার কর্তা রব শেরম‍্যান জানান, এইটুকু সময়ের মধ্যে কোনও পোস্ট সরানো সমস‍্যার ব্যাপার। এ ক্ষেত্রে সময় বাড়ানো প্রয়োজন। তাঁর দাবি ছিল, এমন এক সিদ্ধান্ত নেওয়ার আগে যদি সরকার সব পক্ষের সঙ্গে কথা বলে নিত, তা হলে গোটা বিষয়টা আরও ইতিবাচক হত। এ দিনের বৈঠকেও মেটার পাশাপাশি, একাধিক সংস্থা আপত্তি তুলেছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন