EPFO

এল সরকারি অনুমোদন, চলতি মাসেই ইপিএফের টাকা ঢুকবে বেসরকারি কর্মীদের অ্যাকাউন্টে, মিলবে কত শতাংশ সুদ?

ইপিএফও সুদের হারে কেন্দ্রীয় অনুমোদন মেলায় এই মাস থেকেই অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে খবর। অর্থ মন্ত্রকের অনুমোদনের পর ইপিএফও ৭ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের অঙ্ক জমা পড়বে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৭:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

বেসরকারি সংস্থার কর্মচারীদের জন্য সুখবর। শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) সুদের টাকা। ভবিষ্যতের জন্য সঞ্চিত ওই তহবিলের অর্থে বার্ষিক ৮.২৫ শতাংশ সুদের হার বজায় রেখেছে কেন্দ্র। ইপিএফ অ্যাকাউন্টে সুদ মাসিক ভিত্তিতে গণনা করা হয়, কিন্তু আর্থিক বছরের শেষে তা জমা করা হয়। ২০২৫-’২৬ আর্থিক বছরের টাকা পেতে আর অপেক্ষা করতে হবে না কর্মচারীদের। ইপিএফও সুদের হারে কেন্দ্রীয় অনুমোদন মেলায় এই মাস থেকেই অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে খবর। অর্থ মন্ত্রকের অনুমোদনের পর ইপিএফও সাত কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে সুদের অঙ্ক জমা পড়বে।

Advertisement

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ( ইপিএফও ) -এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) সুদের হার ৮.২৫ শতাংশ রাখার সুপারিশ করেছিল। বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.২৫ শতাংশ বজায় রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। এর পর প্রথামাফিক তা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকে পাঠায় ইপিএফও। সম্প্রতি অর্থ মন্ত্রক তাতে সবুজ সঙ্কেত দেয় বলে পিটিআই সূত্রে খবর। একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, এই মাসেই গ্রাহকদের অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ সুদ জমা করার জন্য ইপিএফও-কে নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

২০২২-’২৩ আর্থিক বছরে এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। কিন্তু, ২০২৩-’২৪ আর্থিক বছরে তা বাড়িয়ে ৮.২৫ শতাংশ করে সরকার। বর্তমানে সেই হার অপরিবর্তিত রয়েছে। যদিও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশাবাদী ছিলেন বেসরকারি সংস্থার কর্মীরা। যদিও বাস্তবে তা হয়নি। তবে সুদের হার না কমায় স্বস্তি পেয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement