Factory Workers Protest

ছাঁটাইয়ের নির্দেশ, মুখ্যমন্ত্রীর জেলাতেই বিক্ষোভ চুক্তিভিত্তিক কর্মীদের

দুর্গাচকে একটি বেসরকারি স্টিল আয়রন প্রস্তুতকারী সংস্থার কারখানায় বিক্ষোভ দেখান কয়েকজন শ্রমিক।

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৮:১৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলাতেই একাধিক কারখানায় শ্রমিক বিক্ষোভ হল বৃহস্পতিবার। হলদিয়া বন্দরে পণ্য ওঠানো-নামানোর দায়িত্বে থাকা একটি বেসরকারি সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখান চুক্তিভিত্তিক শ্রমিকেরা। অভিযোগ, তাঁদের ছাঁটাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পরে, দুর্গাচকে একটি বেসরকারি স্টিল আয়রন প্রস্তুতকারী সংস্থার কারখানায় বিক্ষোভ দেখান কয়েকজন শ্রমিক। তাঁদের দাবি, নতুন বেতন চুক্তি কার্যকর করা নিয়ে টালবাহানা করছেন কর্তৃপক্ষ। সুরক্ষা ছাড়াই প্রাণের ঝুঁকি নিয়ে নিয়মিত কাজ করতে হচ্ছে বলেও নালিশ তাঁদের। হলদিয়ার মাতঙ্গিনী মোড়ে বিক্ষোভ দেখান ‘এলপিজি ইমপোর্ট টার্মিনালে’র ‘বটলিং প্ল্যান্টে’র শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে বেতন-সহ অন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন