গল্ফ-পর্যটন বিস্তারে পাখির চোখ ভারতই

বেড়াতে গিয়ে গল্ফ স্টিক হাতে নেমে পড়া। এমনকী স্রেফ গল্ফ খেলার জন্যই বেড়াতে যাওয়া। বাঙালি তথা ভারতীয়দের মধ্যে এই খেলা নিয়ে এ রকম ‘পাগলামি’ ক্রমশ বাড়ছে। এতটাই যে, তা চোখ এড়ায়নি অন্যান্য দেশগুলির। ফলে গল্ফ- কে কেন্দ্র করেই পর্যটন ব্যবসার জাল ছড়াতে কোমর বেঁধে নামছে তারা। অথচ এখন পর্যটকদের পছন্দের তালিকায় দ্রুত ঢুকে পড়তে থাকলেও, বিষয়টি বেশ কিছু দিন আগেও ছিল ধরা-ছোঁওয়ার বাইরে। আবুধাবি পর্যটন দফতরের কর্তা বেজান দীনশ জানাচ্ছেন, গত কয়েক বছরে ভারত থেকে যাঁরা সেখানে ছুটি কাটাতে বা ব্যবসার কাজে গিয়েছেন, তাঁদের অনেকেই খোঁজ নিয়েছেন গল্ফ কোর্সের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৯
Share:

বেড়াতে গিয়ে গল্ফ স্টিক হাতে নেমে পড়া। এমনকী স্রেফ গল্ফ খেলার জন্যই বেড়াতে যাওয়া। বাঙালি তথা ভারতীয়দের মধ্যে এই খেলা নিয়ে এ রকম ‘পাগলামি’ ক্রমশ বাড়ছে। এতটাই যে, তা চোখ এড়ায়নি অন্যান্য দেশগুলির। ফলে গল্ফ- কে কেন্দ্র করেই পর্যটন ব্যবসার জাল ছড়াতে কোমর বেঁধে নামছে তারা।

Advertisement

অথচ এখন পর্যটকদের পছন্দের তালিকায় দ্রুত ঢুকে পড়তে থাকলেও, বিষয়টি বেশ কিছু দিন আগেও ছিল ধরা-ছোঁওয়ার বাইরে। আবুধাবি পর্যটন দফতরের কর্তা বেজান দীনশ জানাচ্ছেন, গত কয়েক বছরে ভারত থেকে যাঁরা সেখানে ছুটি কাটাতে বা ব্যবসার কাজে গিয়েছেন, তাঁদের অনেকেই খোঁজ নিয়েছেন গল্ফ কোর্সের। তুমুল উৎসাহে স্টিক হাতে নেমেও পড়েছেন।

আপাতত তিনটি গল্ফ কোর্স আছে আবুধাবিতে। প্রতিটির সঙ্গেই রয়েছে পাঁচতারা হোটেল। তবে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হোটেলগুলি থেকেও পর্যটকেরা চলে আসছেন গল্ফ খেলতে, জানান বেজান। তাঁর কথায়, “এখন ভ্রমণ-প্যাকেজ তৈরি করার সময়ে এজেন্টরাও তালিকায় অন্তত এক দিনের দুপুর ছেড়ে রাখছেন গল্ফ খেলার জন্য।”

Advertisement

সত্যিই কী এতটাই জনপ্রিয় হয়ে উঠছে গল্ফ-পর্যটন?

ট্রাভেল ফেডারেশন অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পঞ্জাবি জানান, সম্প্রতি কলকাতা থেকে গল্ফ-পর্যটকদের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। অনেকে সিঙ্গাপুর, ব্যাঙ্কক, মালয়েশিয়া, দুবাই যাচ্ছেন এই উদ্দেশ্যে। পরিবার-বন্ধুবান্ধব নিয়ে তিন দিন থাকার ফাঁকেও গল্ফ খেলে আসছেন অনেকে। অন্য গন্তব্যে যেতে বললে প্রশ্ন আসছে, “ওখানে গল্ফ কোর্স আছে তো!”

কলকাতার ব্যবসায়ী প্রদীপ সুরেকা বিদেশে গিয়ে গল্ফ খেলেন। তাঁর কথায়, “ব্যবসার কাজে বিদেশে গিয়ে খেলার সময় বার করা কঠিন। তবে সফরের মধ্যে শনি-রবিবার পড়লে কোর্সে নেমে পড়া যায়। দুবাইয়ে প্রায় আধ ডজন দারুন গল্ফ কোর্স আছে। এক ডজন পাবেন ব্যাঙ্কক-পাটায়া মিলিয়ে।” তবে, কলকাতা থেকে কতক্ষণ উড়ে যেতে হচ্ছে, সেখানে থাকার কী ব্যবস্থা আছে, এ সব মাথায় রাখতে হয়।

বেজান জানাচ্ছেন, গত তিন বছর ধরে গড়ে ৩২% ভারতীয় পর্যটকের সংখ্যা বাড়ছে আবুধাবিতে। তাই, ভারতকে এখন নিশানা করছে সে দেশের পর্যটন বিভাগ। এ দিন কলকাতায় এসে তাদের ট্রাভেল এজেন্টদের সঙ্গে বৈঠক তারই অঙ্গ।

এ দিকে, কলকাতা থেকে আবুধাবি যাওয়ার সরাসরি উড়ান চালু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি। এত দিন দুবাই ঘুরে পর্যটকেরা সেখানে যাচ্ছিলেন। দুবাই থেকে আবুধাবি গাড়িতে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু মনে করা হচ্ছে, সরাসরি উড়ানে আরও পর্যটক বাড়বে। বেজান বলেন, “ইউরোপ, আমেরিকা যাতায়াতের সময়ে অনেকেই এ বার আবুধাবি ঘুরে যাবেন। সে ক্ষেত্রে যাওয়ার সময়ে বা ফেরার পথে দিন কয়েক সেখানে থেকে যেতে পারেন। তার জন্য বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement