Admission in JU 2026

আসনসংখ্যা ১০, খরচ ১ লক্ষ ২০ হাজারের বেশি, কোন কোর্সে ভর্তির নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়?

এক বছরের কোর্স। ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ হবে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। স্নাতকোত্তরের নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:০৫
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল ফিজ়িক্স নিয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান।

Advertisement

মেডিক্যাল ফিজ়িক্সে পোস্ট এমএসসি ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে। এটি এক বছরের কোর্স। ১ লক্ষ ২০ হাজার টাকা কোর্স ফি দিতে হবে ভর্তি হতে চাইলে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। স্নাতকোত্তরের নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। আসনসংখ্যা ১০। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬০ শতাংশ নম্বর-সহ ফিজ়িক্সে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ এপ্রিল। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement