Jadavpur University 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে তারস্বরে গান-বাজনা! উপাচার্যের কাছে অভিযোগ পড়শির

অভিযোগকারীর দাবি, প্রতি বছর বার্ষিক অনুষ্ঠানের সময়ে তাঁদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। যাদবপুরের মতো একটি প্রতিষ্ঠানে কী ভবে রাত ১০টার পরও এ ভাবে অনুষ্ঠান চলে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৯:২৩
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাত ১০টার পরও অনুষ্ঠানে চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সমস্যা হচ্ছে আশপাশের বাসিন্দাদের, সম্প্রতি এমনই অভিযোগ জমা প়ড়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, গত ২৫ মার্চ যাদবপুর ক্যাম্পাসের ভিতরে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের বার্ষিক উৎসব চলছিল। সেখানে একটি গানের দল আমন্ত্রিত ছিল। ক্যাম্পাস সংলগ্ন সেলিমপুরের এক বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে ই-মেল করে জানান, রাত ১০টার পরেও ওই অনুষ্ঠান হয়েছে। তারস্বরে বেজেছে মাইক। সেই শব্দে তাঁদের অসুবিধা হয়েছে। রাত ১০টার পর কী ভাবে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান চলতে পারে? প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।

তবে শুধু ২৫ মার্চই নয়। অভিযোগকারীর দাবি, প্রতি বছর বার্ষিক অনুষ্ঠানের সময়ে তাঁদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। যাদবপুরের মতো একটি প্রতিষ্ঠানে কী ভবে রাত ১০টার পরও এ ভাবে অনুষ্ঠান চলে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Advertisement

যদিও এ দিন উদ্যোক্তা দলের এক সদস্য জিম্মিও বলেন, ‘‘আমাদের অনুষ্ঠানের জন্য কারও কোনও অসুবিধা হয়ে থাকলে আমরা দুঃখিত। আমরা কাউকে বিরক্ত করতে চাইনি।’’ তিনি জানান, রাত ১০টার মধ্যেই অনুষ্ঠান শেষ করার চেষ্টা করেন তাঁরা। যে হেতু ওই অনুষ্ঠানে অনেক পড়ুয়া যোগ দেন, তাই সময়ের মধ্যে অনেক ক্ষেত্রে অনুষ্ঠান শেষ করা যায় না। তবে তা গভীর রাত অবধি কখনওই হয় না। জিম্মি বলেন, “আগামী দিনে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে, যাতে উৎসবের উল্লাস বাইরে না যায়। এলাকার বাসিন্দাদের কোনও অসুবিধা না হয়।”

কর্তৃপক্ষের তরফে এ দিন জানানো হয়েছে, আবার যেন এ রকম পরিস্থিতি না হয় সেই দিকে লক্ষ্য রাখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement