AI and computational thinking in CBSE

প্রাথমিক স্তরেই কৃত্রিম মেধার পাঠ, শিক্ষকদের প্রস্তুত করতে এ বার বিশেষ প্রশিক্ষণ সিবিএসই-র

স্কুল স্তর থেকেই পড়ুয়ারা নতুন প্রযুক্তি কী ভাবে কোন ক্ষেত্রে কতটা ব্যবহার করতে পারবে, তা শেখাবেন শিক্ষকেরা। তাই, পাঠ্যক্রম শুরুর আগে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে উদ্যোগী হল বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৪:৫৯
Share:

৬ ঘণ্টা করে বিশেষ প্রশিক্ষণ শিক্ষকদের। ছবি: সংগৃহীত।

প্রাথমিক স্তর থেকেই শুরু হবে কৃত্রিম মেধা বিষয়ক শিক্ষা। সে জন্য এ বার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

Advertisement

সম্প্রতি বোর্ডের তরফে এমনটাই জানানো, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিবিএসই অধীনস্থ সব স্কুলের প্রাথমিক স্তর থেকে চালু হচ্ছে কৃত্রিম মেধার পাঠ। সেখানে পড়ুয়াদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটেশনাল থিঙ্কিং, এই দু’টি পড়ানো হবে। স্কুল স্তর থেকেই পড়ুয়ারা নতুন প্রযুক্তি কী ভাবে কোন ক্ষেত্রে কতটা ব্যবহার করতে পারবে, তা শেখাবেন শিক্ষকেরা। তাই, পঠনপাঠন শুরুর আগে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী হল বোর্ড। শিক্ষকদের ক্লাস নেবেন কৃত্রিম মেধার বিশেষজ্ঞরা। শুধু প্রশিক্ষণই নয়, আঞ্চলিক ওরিয়েন্টেশন প্রোগ্রামও আয়োজন করা হবে। যেখানে ৬ ঘণ্টা করে ক্লাস চলবে। যোগদানের জন্য ৭০০ টাকা করে জমা দিতে হবে শিক্ষকদের। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দিলে শিক্ষকরা বোর্ডের নির্ধারিত প্রশিক্ষণ কাঠামোর অধীনে ৬ ঘণ্টার পেশাগত উন্নয়নের স্বীকৃতি (কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট বা সিপিডি ক্রেডিট) পাবেন। যার ফলে, পেশাগত উন্নতির ক্ষেত্রে শিক্ষকদের সাহায্য হবে।

২০২৫-এ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটেশনাল থিঙ্কিং বিষয় দু’টি স্কুল পাঠ্যক্রমে যোগ করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল সিবিএসই। কমিটির সভাপতি আইআইটি মাদ্রাজের তথ্য বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের অধ্যাপক কার্তিক রমনের নেতৃত্বে ওই পাঠ্যক্রমের পঠনপাঠনের কৌশল, মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement