WB College Admission 2026

শেষ হয়েছে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া, মেধাতালিকা প্রকাশ কবে? ক্লাসই বা শুরু কবে থেকে?

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এই অভিন্ন পোর্টালের মাধ্যমে। অভিন্ন পোর্টালের মাধ্যমে ৪৬০টি সরকার এবং সরকার পোষিত কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৯:১৪
Share:

প্রতীকী ছবি।

শেষ হয়েছে অভিন্ন পোর্টাল (সেন্ট্রালাইজ়ড পোর্টাল)-এর মাধ্যমে স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। ১৮ মে থেকে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া, শেষ হয়েছে ১ জুন। এর পর পড়ুয়ারা কে কোন কলেজ পেয়েছেন এবং আসন বণ্টন করা হবে ৯ জুন। বরাদ্দ আসনসংখ্যার ভিত্তিতে ৯ থেকে ১৫ জুন ভর্তির প্রক্রিয়া চলবে।

Advertisement

এর পর ২০ জুন প্রকাশ করা হবে ‘আপগ্রেড রাউন্ডের’ আসন বণ্টনের তথ্য। সেই ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে ২০ থেকে ২৩ জুন। ২৭ থেকে ৪ জুলাই (রবিবার বাদ দিয়ে) কলেজে কলেজে চলবে ভর্তি হওয়া পড়ুয়ার নথি যাচাই পর্ব। ৬ জুলাই থেকে শুরু হবে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যক্রম।

৭ জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের ভর্তির প্রক্রিয়া। প্রথম পর্বের ভর্তির পর শূন্য আসনের ভিত্তিতে কোন কলেজে কতগুলি আসন রয়েছে তার তালিকা প্রকাশ করা হবে। তারপর ৪ থেকে ১৬ জুলাই চলবে সেই অনুযায়ী আবেদন গ্রহণ প্রক্রিয়া। ১৯ জুলাই প্রকাশ করা হবে মেধাতালিকা। ১৯ থেকে ২২ জুলাই চলবে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। ২৬ জুলাই প্রকাশ করা হবে ‘আপগ্রেড রাউন্ড’-এর আসন সংখ্যা। ২৬ থেকে ২৯ জুলাই চলবে সেই অনুযায়ী ভর্তির প্রক্রিয়া। ২ থেকে ৫ অগস্ট নথি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবে কলেজগুলি। যদিও অভিন্ন পোর্টালে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত এই দিনগুলি পরিবর্তন হতে পারে।

Advertisement

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এই অভিন্ন পোর্টালের মাধ্যমে। অভিন্ন পোর্টালের মাধ্যমে ৪৬০টি সরকার এবং সরকার পোষিত কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement