CSIR CGCRI Recruitment 2025

যাদবপুরের সিজিসিআরআইতে গবেষক নিয়োগ, যোগ্যতা যাচাইয়ের ইন্টারভিউ কবে?

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৯:১০
Share:

সিএসআইআর-সিজিসিআরআই। সংগৃহীত ছবি।

যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদের জন্য গবেষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— 'ডেভেলপমেন্ট অফ সেলুলোসিক আয়ন এক্সচেঞ্জ মেমব্রেন ফর রিডক্স ফ্লো ব্যাটারিজ়’। এটি সিএসআইআর-এরই অর্থপুষ্ট একটি প্রকল্প।

প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

Advertisement

প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য পাঁচ বছরের ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।

প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে আবেদনকারীদের পদার্থবিদ্যা/ রসায়ন/ মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর বা সেরামিক/ কেমিক্যাল/ মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।

Advertisement

আগ্রহীদের এর জন্য আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ৭ এপ্রিল সকাল সাড়ে ১১টা নাগাদ। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement