BA LLB Admission 2026

আইন নিয়ে উচ্চ শিক্ষা! দিল্লি বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া

আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া চাই। পাশাপাশি ২০২৬-এর কমন ল’ অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) উত্তীর্ণ হওয়া চাই। দু’টি কোর্সের মেয়াদই পাঁচ বছরের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৫:২৮
Share:

দিল্লি বিশ্ববিদ্যলয়ে। ছবি: সংগৃহীত।

আইন নিয়ে স্নাতক পড়ার সুযোগ দিল্লি বিশ্ববিদ্যলয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

বিএ এলএলবি অনার্স এবং বিবিএ এলএলবি অনার্স পড়ার সুযোগ। আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া চাই। পাশাপাশি ২০২৬-এর কমন ল’ অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) উত্তীর্ণ হওয়া চাই। দু’টি কোর্সের মেয়াদই পাঁচ বছরের। বিএ এলএলবি কোর্সে সাধারণ বিভাগের ২৪ জন পড়ুয়া এবং সংরক্ষিত বিভাগে ৩৬ জন পড়ুয়া ভর্তি হতে পারবেন। বিবিএ এলএলবি কোর্সের জন্যও একই সংখ্যক আসন সংখ্যা বরাদ্দ করা রয়েছে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে দিল্লি বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সাধারণ বিভাগ এবং ওবিসি ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের দেড় হাজার টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। বাকি সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ১ হাজার টাকা করে লাগবে। আবেদনের শেষ দিন ১৮ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement