MA and MSc Admission

বাংলা, গণিত-সহ নানা বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, কল্যাণী মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুরু আবেদন প্রক্রিয়া

বাংলা, ইংরেজি, ইতিহাস এবং শিক্ষা বিষয়ে মাস্টার অফ আর্টস (এমএ) এবং প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, গণিত এবং ভূগোল বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১
Share:

প্রতীকী ছবি।

স্নাতক শেষের পর স্নাতকোত্তর পড়ার ইচ্ছে থাকলে খোঁজ নেওয়া যেতে পারে কল্যাণী মুক্ত বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের অনলাইন এবং দূরশিক্ষা দফতর স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisement

বাংলা, ইংরেজি, ইতিহাস এবং শিক্ষা বিষয়ে মাস্টার অফ আর্টস (এমএ) এবং প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, গণিত এবং ভূগোল বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। তবে, এই কোর্স করার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যেতে হবে না। চাকরি, অন্য কাজের পাশাপাশিই এগিয়ে নিয়ে যাওয়া যাবে পড়াশোনা। শুধু স্নাতক যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ইচ্ছুক শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিটি দেখে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। প্রথমে কল্যাণী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গেলে যাবতীয় তথ্য জানা যাবে এই বিষয়ে। ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement