JAM 2026

রবিবার জ্যাম ২০২৬, তার আগে পরীক্ষার্থীদের কোন কোন বিষয় মাথায় না রাখলেই নয়?

২০২৬ জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) আয়োজন করতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে। ১৫ ফেব্রুয়ারি দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রবিবার বিজ্ঞান শাখার বাছাই করা বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা হতে চলেছে। ওই পরীক্ষার আগে কী কী বিষয় মাথায় রাখা দরকার, তা জেনে নেওয়া প্রয়োজন।

Advertisement

জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) আয়োজিত হতে চলেছে ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে আয়োজিত ওই পরীক্ষা দু’টি অর্ধে নেওয়া হবে। প্রথমার্ধের পরীক্ষা বেলা সাড়ে ১২টায় শেষ হবে। দ্বিতীয়ার্ধের পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে ওই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।

আইআইএসসি বেঙ্গালুরু এবং আইআইটি-র বোম্বে, দিল্লি, গুয়াহাটি, কানপুর , খড়্গপুর, মাদ্রাজ, রুরকি ক্যাম্পাসে ওই পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং আধার কার্ড-এর মতো নথি রয়েছে কিনা, তা যাচাই করার পর পরীক্ষার জন্য ভেতরে যেতে দেওয়া হবে। তাই পরীক্ষাকেন্দ্রে অন্তত এক ঘণ্টা আগে পৌঁছে যাওয়া দরকার। কোনও বৈদ্যুতিন সামগ্রী, মোবাইল, স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা দিতে বসা যাবে না। পরীক্ষার্থীর সঙ্গে এমন কোনও সামগ্রী থাকলে পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষার্থীরা বেল্ট, ভারী কানের দুল, লোহার বালার মতো কোনও ধাতব সামগ্রী সঙ্গে রাখতে পারবেন না।

Advertisement

বিভিন্ন আইআইটি এবং আইআইএসসি বেঙ্গালুরুর মতো নামী প্রতিষ্ঠানে রসায়ন, পদার্থবিদ্যা, অর্থনীতি, ভূতত্ত্ব, গণিত, বায়োটেকনোলজি, ম্যাথ্‌মেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বিষয়ে এমএসসি, জয়েন্ট এমএসসি-পিএইচডি, এমএসসি-পিএইচডি ডুয়াল ডিগ্রি, এমএস (রিসার্চ), এমএসসি-এমটেক ডুয়াল ডিগ্রির মতো কোর্স করানো হয়। ওই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য জ্যাম-এ পাশ করতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement