FDDI Admission 2026

এফডিডিআই দিচ্ছে প্রবেশিকায় বসার সুযোগ, বৃদ্ধি করা হয়েছে রেজিস্ট্রেশনের সময়সীমা

প্রবেশিকার উত্তীর্ণ হলে ফুটঅয়্যার ডিজ়াইন, ফ্যাশন ডিজ়াইন, লেদার গুডস, বিজ়নেস ম্যানেজনেন্ট নিয়ে পড়ার সুযোগ পাওয়া যাবে। ভর্তি হতে পারবেন বিডিইএস এবং বিবিএ কোর্সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২০:২৯
Share:

এফডিডিআই-এর প্রবেশিকা কবে? ছবি: সংগৃহীত।

১০ মে অল ইন্ডিয়া সিলেকশন টেস্ট (এআইএসটি)। এই প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে দ্য ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এ (এফডিডিআই) ভর্তি হওয়া যায়।

Advertisement

কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের তরফে গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠান। প্রবেশিকার মাধ্যমে পড়ুয়ারা ফুটঅয়্যার ডিজ়াইন, ফ্যাশন ডিজ়াইন, লেদার গুডস, বিজ়নেস ম্যানেজনেন্ট নিয়ে পড়ার সুযোগ পাবেন। ভর্তি হতে পারবেন বিডিইএস এবং বিবিএ কোর্সে। এই কোর্সগুলি পড়ানো হবে প্রতিষ্ঠানের কলকাতা, নয়ডা, চেন্নাই-সহ অন্য শহরের ক্যাম্পাসে। পড়ুয়ারা বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগ থেকে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রবেশিকার জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষায় বসার জন্য এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

পড়ুয়াদের fddiindia.com এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদন জানাতে সংরক্ষিতদের ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ৬০০ টাকা জমা দিতে হবে। ৫ মে আবেদনের শেষ দিন। ২০ এপ্রিলের মধ্যে যে সকল পড়ুয়া আবেদন করেছেন, তাঁরা ১ মে রাত সাড়ে ৮টার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর ২১ এপ্রিল থেকে ৫ মে-র মধ্যে আবেদনকারীরা ৭ মে সকাল ৯টার পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement