Howrah Sealdah local trains cancelled

গ্রুপ-ডি পরীক্ষার দিন বাতিল একের পর এক ট্রেন! ভোগান্তির আশঙ্কা হাওড়া ও শিয়ালদহ বিভাগে

হাওড়া শাখায় ১৪ জোড়া ট্রেন বাতিল হচ্ছে। ব্যান্ডেলে তিন জোড়া, শেওড়াফুলিতে, পান্ডুয়া, মেমারিতে একজোড়া করে ট্রেন বাতিল। শিয়ালদহ বিভাগেও তিন জোড়া ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৮:২৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

রবিবার স্কুল সার্ভিস কমিশন গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আয়োজন করেছে। রাজ্যজুড়ে ১৭০৭ পরীক্ষাকেন্দ্রে প্রায় ৮ লক্ষ ৯ হাজার প্রার্থী পরীক্ষা দেবেন। এ দিকে ওই দিন হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় বাতিল করা হয়েছে লোকাল ট্রেন। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন পরীক্ষার্থীরা।

Advertisement

হিসাব বলছে, পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষের বেশি। তাঁদের সঙ্গে থাকতে পারেন অভিভাবকেরা। ফলে সংখ্যাটা কমবেশি ১২ লক্ষের কাছাকাছি দাঁড়াতেই পারে। ডানকুনি, ব্যান্ডেল, মেমারি, বর্ধমান থেকে বহু পরীক্ষার্থী কলকাতায় পরীক্ষা দিতে আসবেন। ট্রেন বাতিল হওয়ায় বিস্তর সমস্যায় পড়তে চলেছেন তাঁরা, আশঙ্কা এমনই।

রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া বিভাগের বিভিন্ন এলাকায় নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। হাওড়া শাখায় ১৪ জোড়া ট্রেন বাতিল হচ্ছে। ব্যান্ডেলে তিন জোড়া, শেওড়াফুলিতে, পান্ডুয়া, মেমারিতে একজোড়া করে ট্রেন বাতিল। শিয়ালদহ বিভাগেও তিন জোড়া ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement

রবিবার একাধিক স্টেশনে শুধু লোকাল ট্রেন নয়। দূরপাল্লার ট্রেনেরও সময় পরিবর্তন করা হয়েছে। যদিও এই বিষয় স্কুল সার্ভিস কমিশনের কোনও বক্তব্য জানা যায়নি। সরকারি সূত্রের খবর, বহু আগেই সমস্ত বিভাগে এ দিনের পরীক্ষা সম্পর্কে জানানো হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement