Headmaster

মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে সোচ্চার প্রধান শিক্ষকেরা, অযথা জরিমানার অভিযোগ, ই-মেল সভাপতিকে

প্রধানশিক্ষকদের দাবি, কোথাও রেজিস্ট্রেশন-এ নামের বানান ভুল, কোথাও কোনও কাজে বিলম্ব হলে পর্ষদ স্কুলগুলিকে কারণ দর্শানোর নোটিস পাঠাচ্ছে। তার উপর রয়েছে জরিমানার বোঝা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২০:০১
Share:

ছবি: সংগৃহীত।

সামান্য ভুল হলেই আসছে কারণ দর্শানোর নোটিস, দিতে হচ্ছে আর্থিক জরিমানা। মধ্য শিক্ষা পর্ষদের ফরমানের বিরুদ্ধে এ বার সরব প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস।

Advertisement

প্রধানশিক্ষকদের দাবি, কোথাও রেজিস্ট্রেশন-এ নামের বানান ভুল, কোথাও কোনও কাজে বিলম্ব হলে পর্ষদ স্কুলগুলিকে কারণ দর্শানোর নোটিস পাঠাচ্ছে। তার উপর রয়েছে জরিমানার বোঝা। সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি ইতিমধ্যে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে ই-মেল করে প্রতিবাদ জানিয়েছেন।

চন্দন বলেন, “কারণ দর্শানোর নোটিস তো রয়েছেই, এমনকি কোনও ক্ষেত্রে বিভাগীয় তদন্তের হুমকি দেওয়া হচ্ছে। এ ভাবে প্রধানশিক্ষকদের উপরে শাস্তির খাঁড়া নামিয়ে আনা যায় না। আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়।”

Advertisement

অন্য এক প্রধানশিক্ষক জানিয়েছেন, স্কুলছুটের সংখ্যা কমিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করতে হয়। সেখানে রেজিস্ট্রেশনে দেরি হয়ে যায় অনেক সময়। অথচ, স্কুলকে জরিমানা করা হচ্ছে। যদিও এ বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কোনও বক্তব্য জানা যায়নি। তাঁকে বার বার ফোন করেও যোগাযোগ করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement