Agitation in MAKAUT

অনশন অব্যাহত, কর্তৃপক্ষ খোঁজ নেননি আন্দোলনরত কর্মীদের! অভিযোগ ম্যাকাউটে

শুক্রবার সমস্ত পূর্ণসময়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাছে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৭:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ম্যাকাউট) পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক শিক্ষকদের অনশন দু’দিনে পড়ল। দাবি আদায়ে শুক্রবারও একই ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার থেকে উপাচার্যের ঘরের সামনে পর্যায়ক্রমে অনশন শুরু করেন। শুক্রবার পর্যন্ত তাঁদের সঙ্গে কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয়নি বলে জানান আন্দোলনকারী শিক্ষকেরা। তৃণমূল শিক্ষক সংগঠন ওয়েবকুপার ম্যাকাউট শাখার সভাপতি তোতন ঘোষ জানান, এ দিন সমস্ত পূর্ণসময়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাছে তাঁদের পাশে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে পঠনপাঠনে কোনও প্রভাব পড়েনি বলেই দাবি তাঁর।

Advertisement

তোতন ঘোষ দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার কাউন্সিল অব ইন্ডিয়ার নিয়ম ভেঙে আইনের বিভাগীয় প্রধান পদে বসিয়েছেন একজন ম্যানেজমেন্ট শিক্ষককে, যা বেআইনি। এ ভাবে চলতে থাকলে বার অ্যাসোসিয়েশন কোর্স বাতিল করে দিতে পরে। এ ছাড়া আইটি বিভাগের এনবিএ অনুমোদন চলে যাওয়া, সর্বভারতীয় কর্ম তালিকা এনআইআরএফ-এ স্থান নেমে যাওয়া, পড়ুয়া ভর্তি তলানিতে চলে যাওয়ার মতো বিষয়গুলিও রয়েছে। পাশাপাশি ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি বন্ধ করে দেওয়ায় ক্ষোভ রয়েছে তাঁদের মধ্যে। তবে সম্প্রতি আন্দোলনের জেরে প্রায় ৩০ শিক্ষকের চুক্তি পুনর্নবীকরণ করেছেন কর্তৃপক্ষ।

কিন্তু সেখানেও বৈষম্যের অভিযোগ তুলেছেন তাঁরা। কারও ৬ মাস, কারও আবার ১ বছরের জন্য চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে বলে দাবি। অথচ, বেতন বৃদ্ধি হয়নি। অনশন কর্মসূচিতে রয়েছে সেই বৈষম্যের অভিযোগও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement