ICAI CA Result 2026

পরীক্ষার্থীদের তথ্য ফাঁস তত্ত্ব ভুয়ো! পোর্টালের সুরক্ষা সংক্রান্ত অভিযোগ খারিজ করল আইসিএআই

সমাজমাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফাইনাল পরীক্ষার ফলপ্রকাশের আগে পোর্টালের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তার প্রেক্ষিতে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার (আইসিএআই) জানিয়েছে, এই দাবি ভিত্তিহীন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১২:০৮
Share:

ছবি: সংগৃহীত।

ফাঁস হয়েছে পরীক্ষার্থীদের তথ্য, এমন অভিযোগ উঠেছিল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস চূড়ান্ত পরীক্ষার আগে। সমাজমাধ্যমের একটি পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরীক্ষার ফলপ্রকাশের পর প্রতিষ্ঠানের তরফে দাবি করা হয়েছে, ওই অভিযোগ ভিত্তিহীন।

Advertisement

বুধবার দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার (আইসিএআই) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তার আগেই সামাজমাধ্যমে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় পরীক্ষার্থীদের তথ্যফাঁস হয়েছে। ফলপ্রকাশের পর প্রতিষ্ঠানের তরফে বিবৃতি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সমাজমাধ্যমের সংশ্লিষ্ট পোস্টটি ভিত্তিহীন এবং ভুয়ো তথ্য প্রচারের চেষ্টা করা হয়েছে। তথ্য ফাঁসের কোনও ঘটনাই ঘটেনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সংশ্লিষ্ট পোস্টে একটি বিশেষ ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয়েছিল, যা আদতে আইসিএআই-এর পরীক্ষকদের প্রশিক্ষণের জন্যে ব্যবহার করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, এই ওয়েবসাইট-এর সঙ্গে মূল পরীক্ষার কোনও সংযোগ নেই।

Advertisement

কে বা কারা করেছেন সমাজমাধ্যমের ওই পোস্টটি করেছেন, তা খতিয়ে দেখবে আইসিএআই। পাশাপাশি, পরীক্ষার্থী, প্রতিষ্ঠানের কর্মী-আধিকারিকদের এ ধরনের পোস্ট এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফাইনাল পরীক্ষায় গ্রুপ ১ থেকে উত্তীর্ণ হয়েছেন ৬,৫৫৫ জন। পাশের শতকরা হার ১২ শতাংশ। গ্রুপ ২-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮,৭২৫ জন। শতকরা হিসাবে পাশের হার ২০ শতাংশ। দু’টি গ্রুপের পরীক্ষা যাঁরা দিয়েছেন, তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩,৩৪৫ জন, পাশের হার ১৪.০৭ শতাংশ। পরীক্ষার্থীরা icai.org বা icai.nic.in ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখে নিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement