Upskill in robotics

রোবোটিক্স-এ দক্ষতা বৃদ্ধির সুযোগ, শেখা যাবে কৃত্রিম মেধার খুঁটিনাটিও, সুযোগ দেবে আইআইটি প্রতিষ্ঠান

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লির কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম-এর অধীনে অনলাইনে রোবোটিক্স এবং কৃত্রিম মেধা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে পঠনপাঠনের সুযোগ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৩:১৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কল্পবিজ্ঞানের গল্প ছেড়ে এখন নিত্য সহযোগী হয়ে উঠেছে রোবোট। বহু রেস্তোরাঁয় তারা খাবার পরিবেশন করে। প্রতিদিনের মুদিখানার সামগ্রী পৌঁছে দিয়ে আসে গৃহস্থের দোরগোড়ায়। এই প্রযুক্তিকে হাতিয়ার করে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তাই এই বিষয় বিশেষজ্ঞদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। পাশাপাশি, রোবোটিক্সের সঙ্গে সংযোজন হয়েছে কৃত্রিম মেধারও, যে প্রযুক্তির জ্ঞান থাকলে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায়।

Advertisement

ওই দু’টি বিষয়ে একসঙ্গে জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। প্রতিষ্ঠানের কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম-এর অধীনে অনলাইনে রোবোটিক্স এবং কৃত্রিম মেধার যাবতীয় বিষয়গুলি শেখানো হবে। এ ছাড়াও পড়ুয়ারা হাতেকলমে চিপ ডিজ়াইন, মাল্টি এজেন্ট রোবোটিক্স সিস্টেম তৈরি করা থেকে শুরু করে হার্ডঅয়্যার সিকিউরিটি মডেল ডিজ়াইন সংক্রান্ত বিষয়গুলিও শেখার সুযোগ পাবেন।

আগ্রহীদের পদার্থবিদ্যা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে যে কোনও একটিতে স্নাতক বা স্নাতকোত্তর হওয়া প্রয়োজন। এ ছাড়াও কোনও সংস্থায় অন্তত এক বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

প্রতি সপ্তাহে শুধুমাত্র রবিবার ক্লাস করানো হবে। ১০ মাসের মধ্যে ক্লাস সম্পূর্ণ হবে। ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। ক্লাস শেষ হওয়ার পর যোগদানকারীদের একটি শংসাপত্র দেওয়া হবে।

আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের আবেদন ৩১ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে। প্রার্থীদের কাজের পূর্ব-অভিজ্ঞতা এবং মেধার উপর ভিত্তি করে ক্লাসের জন্য বাছাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement