PhD Admission 2026

ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ! আবেদন প্রক্রিয়া শুরু আইআইটি হায়দরাবাদে

সিভিল ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট চেঞ্জ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হেরিটেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিজ়াইন-সহ আর বিষয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৩:৪৮
Share:

আইআইটি হায়দরাবাদ। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের উচ্চশিক্ষার সুযোগ। হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) শুরু করতে চলেছে পিএইচডি-তে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট চেঞ্জ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হেরিটেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিজ়াইন-সহ নানা বিষয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। এটি পাঁচ বছরের কোর্স। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আইআইটি হায়দরাবাদের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। যদিও বিজ্ঞপ্তিতে, মার্চের প্রথম সপ্তাহ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হলেও এখন পর্যন্ত শুরু হয়নি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি হায়দরাবাদের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement