JEE Advanced Important Dates 2026

জেইই অ্যাডভান্সড-এর নাম নথিভুক্তিকরণ শুরু কবে? সূচি প্রকাশ করল আইআইটি রুরকি

দেশের বিভিন্ন আইআইটি প্রতিষ্ঠান এবং ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড পরীক্ষা আয়োজিত হবে আগামী ১৭ মে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১২:৪০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হবে মে মাসে। তার আগে জেইই অ্যাডভান্সড-এর জন্য ২৩ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নাম নথিভুক্তিকরণের পোর্টাল চালু থাকবে। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে এ বছরের পরীক্ষা আয়োজন করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), রুরকি।

Advertisement

আগ্রহীদের ১,৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনমূল্য ৪ মে-এর মধ্যে পাঠানো প্রয়োজন। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত ডাউনলোড করার সুযোগ পাওয়া যাবে।

১৭ মে দু’টি অর্ধে পরীক্ষা হতে চলেছে। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দ্বিতীয়ার্ধের পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মাধ্যমে ওই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। জেইই মেন-এ উত্তীর্ণ প্রায় আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থী জেইই অ্যাডভান্সড দিতে চলেছেন। পরীক্ষার পাঠ্যক্রমে এনসিইআরটি-র একাদশ এবং দ্বাদশের পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতের নানা বিষয় থাকছে। পরীক্ষার ফলাফল ১ জুন প্রকাশিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement