JU Admission 2026

কর্মসংস্থানের লক্ষ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন পাঠক্রম! আট মাসে মিলবে স্কলারশিপও

ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল’ অ্যান্ড ম্যানেজমেন্ট-এর অধীনে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের তরফে আয়োজন করা হচ্ছে এই কোর্সের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৮:৩১
Share:

প্রতীকী ছবি।

বর্জ‍্য জল শোধন এবং জলাশয় সুরক্ষার ক্ষেত্রে দক্ষ কর্মী তৈরি করার লক্ষ্যে কাজ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুরু হচ্ছে বিশেষ পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কোর্স।

Advertisement

কোর্সটির আয়োজক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল’ অ্যান্ড ম্যানেজমেন্ট-এর অধীন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ় বিভাগ।

কোর্সের নাম জ়িরো লিকুইড ডিসচার্জ (জেডএলডি) টেকনোলজিস্‌। কর্মসংস্থানের সুবিধার্থে কোর্সটি চালু হচ্ছে। প্রশিক্ষণের সঙ্গে মিলবে স্কলারশিপও। পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগও দেবে এই কোর্স। আট মাসের কোর্সে প্রথম তিন মাস বইয়ের পড়াশোনা তারপর চার মাস সরকারি অথবা বেসরকারি সংস্থাতে চলবে হাতেকলমে প্রশিক্ষণ। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা বায়োটেকনোজিতে বিই, বিটেক, এমই অথবা এমটেক উত্তীর্ণ পড়ুয়ারা আবেদন করতে পারবেন। কোর্স ফি ৪৮ হাজার টাকা। তবে, এই টাকা একেবারে নয় বরং প্রতি মাসে আট হাজার টাকা করে দিতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়তেই ক্লাস চলবে। হাতেকলমে প্রশিক্ষণের সময় ১০ হাজার টাকা করে দেওয়া হবে পড়ুয়াদের।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের zld@jadavpuruniversity.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৬ জুলাই থেকে ক্লাস শুরু হবে। ১১ জুন পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। এর পর ইন্টারভিউ হবে ১৮ ও ১৯ জুন। সেখানে উত্তীর্ণ হতে পারলে মেধার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement