Kalyani University Recruitment 2024

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, কোন পদে?

রাজ্য সরকারে ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি (ডিএসটিবিটি)’-র অর্থানুকূল্যের প্রকল্পতে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৮
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রসায়ন বিভাগের গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। রাজ্য সরকারে ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি (ডিএসটিবিটি)’-র অর্থানুকূল্যে প্রকল্পটি চালিত হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছর। ডিএসটিবিটি-র নির্দেশিকা অনুযায়ী বেতন নির্ধারিত করা হয়েছে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য যোগ্যতার মাপকাঠিতে ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৭ ফেব্রুয়ারি। এই দিন থেকে আগামী ১০ দিনের মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement