Recruitment in Nadia

নদিয়া জেলায় মহিলাদের কাজের সুযোগ, কী যোগ্যতা প্রয়োজন?

প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৬:৪১
Share:

মহিলাদের কাজের সুযোগ। প্রতীকী ছবি।

নদিয়া জেলায় মহিলাদের কাজের সুযোগ দিচ্ছে প্রশাসনিক বিভাগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।

Advertisement

জেলার কিছু ব্লকের জন্য আশাকর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র বিবাহিতা/ বিধবা/ আদালত থেকে বিবাহবিচ্ছেদ হয়েছে, এমন মহিলারাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট স্থানের বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হওয়া দরকার। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

Advertisement

প্রার্থীকে নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২৬ মে দুপুর ৩টে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement