— প্রতিনিধিত্বমূলক চিত্র।
এডুকেশন টেকনোলজি নিয়ে স্নাতকোত্তরে পড়তে চান? সুযোগ দেবে ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এনসিইআরটি)। কমন এন্ট্রানস্ এগজ়ামিনেশন-এর (সিইই) মাধ্যমে ওই বিষয় নিয়ে ভর্তি হতে আগ্রহীদের যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষায় নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণেরা স্কুলে শিক্ষকতার জন্য যে বিশেষ ডিগ্রি অর্জন করতে হয়, সেই বিষয় নিয়েও পড়াশোনার সুযোগ পাবেন। উত্তীর্ণেরা যে সব ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবেন, তার একটি তালিকা দেওয়া হল।
১। ব্যাচেলর অফ এডুকেশন (বিএড)
২। ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন (বিএসসিবিএড)
৩। ইন্টিগ্রেটেড মাস্টার্স ইন সায়েন্স অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন (এমএসসিবিএড)
৪। মাস্টার অফ এডুকেশন (এমএড)
উল্লিখিত ডিগ্রি কোর্সগুলি দু’বছর থেকে ছ’বছরের মধ্যে সম্পূর্ণ হবে। এই কোর্সগুলিতে জেনারেল স্টাডিজ় পড়ার সুযোগ থাকছে। এর মধ্যে সমাজবিজ্ঞ়ান, কিংবা কলা শাখার বিষয় নিয়ে চর্চা করা হবে। এ ছাড়াও পেডাগজি, টেকনোলজি ইন এডুকেশন, ফাউন্ডেশন অফ এডুকেশনের শিক্ষাও দান করবেন বিশেষজ্ঞেরা।
যাঁরা উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করেছেন, কিংবা কলা, বিজ্ঞান বা বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই উল্লিখিত বিষয়ে ইন্টিগ্রেটেড কোর্স এবং মাস্টার্স অফ আর্টস কোর্সটি করার সুযোগ পাবেন। যাঁরা বিএড করেছেন, তাঁরা এমএড কোর্সগুলি করতে পারবেন। এ ক্ষেত্রে উল্লিখিত বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনমূল্য ১,৪০০ টাকা। প্রবেশিকা পরীক্ষা হবে ২৮ জুন। আবেদনের শেষ দিন ৫ জুন।