MBA Admission 2026

এমবিএ করার সুযোগ দিচ্ছে এনআইটি প্রতিষ্ঠান, কোন শর্তে আবেদন করতে পারবেন?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), আগরতলার ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগের অধীনে এমবিএ করার সুযোগ পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১০:৩৩
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), আগরতলা। ছবি: সংগৃহীত।

বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে চাইলে সেই সুযোগ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), আগরতলা। সংশ্লিষ্ট কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু করেছে তারা। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পারফর্মিং আর্টস ব্যতীত যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তাঁরা ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বিভাগের অধীনে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করার সুযোগ পাবেন।

Advertisement

আগ্রহীদের স্নাতকের পরীক্ষায় ৫৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকতে হবে। তবে, যাঁরা কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট (ম্যাট), কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট), গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট-এর (জিম্যাট) মতো সর্বভারতীয় প্রবেশিকায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

তবে যাঁরা এমন কোনও পরীক্ষা দেননি, তাঁরা এনআইটি, আগরতলার প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে এমবিএ কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তিপ্রক্রিয়ার পরবর্তী ধাপে বাছাই করা প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করা হবে।

Advertisement

আগ্রহীরা ১০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। সশরীরে প্রতিষ্ঠানে এসে আবেদন জমা দেওয়া যাবে ২১ এপ্রিল পর্যন্ত। প্রবেশিকা আয়োজিত হবে ১২ মে এবং ইন্টারভিউ ১৩ থেকে ১৫ মে-এর মধ্যে হবে। ৯ জুন থেকে মেধাতালিকা প্রকাশিত হবে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement