NEET UG 2026 Cancelled

বাতিল সর্বভারতীয় নিট ইউজি, প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই, ধন্দে ২২ লক্ষ পরীক্ষার্থী, নতুন পরীক্ষার দিন ঘোষণা শীঘ্রই

গত ৩ মে সারা দেশে এই পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু তার পরই নানা ধরনের দুর্নীতির অভিযোগ আসতে থাকে কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে। তার পরই সিদ্ধান্ত হয়েছে, পরীক্ষা বাতিলের। জানানো হয়েছে, ফের পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১২:৪৩
Share:

ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। বাতিল নিট ইউজি ২০২৬। সারা দেশে এই পরীক্ষার আয়োজন করা হয় গত ৩ মে। কিন্তু তার পরই দুর্নীতির অভিযোগ আসতে থাকে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা বাতিলের। জানানো হয়েছে ফের পরীক্ষা নেওয়া হবে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ দিকে গোটা পরীক্ষা বাতিল হওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ।

Advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তের পর তাদের মনে হয়েছে পরীক্ষার ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়ে থাকতে পারে। তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বিবৃতিতে এনটিএ জানিয়েছে, তথ্য প্রমাণের ভিত্তিতে এই পরীক্ষাকে মান্য স্বীকৃতি দেওয়া যায় না। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার খাতিরেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বলে সংস্থার দাবি। শীঘ্রই নতুন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে এনটিএ জানিয়েছে।

কী ভাবে ফাঁস হল নিট ইউ-র প্রশ্ন, তা তদন্ত করে দেখার ভার সিবিআইয়ের হাতে সঁপেছে কেন্দ্র। জানা গিয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে রাজস্থান থেকে প্রায় ৪৫ জনকে আটক করা হয়েছে। মনে করা হচ্ছে, ছাপাখানা থেকে প্রশ্ন ফাঁস হয়ে থাকতে পারে। ফলে অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে এনটিএ সব রকম ভাবে তদন্তে সাহায্য করবে বলে জানিয়েছে। সূত্রের খবর, হাতে লেখা একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল।

Advertisement

নতুন করে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। ফলে ধন্দে পরীক্ষার্থীরা। যদিও আয়োজক সংস্থার তরফে দাবি করা হয়েছে, পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। পুরনো তথ্য ব্যবহার করেই তারা পরীক্ষার আয়োজন করবে। এ জন্য আলাদা কোনও আবেদনমূল্য দিতে হবে না পরীক্ষার্থীদের। এমনকি পরীক্ষাকেন্দ্রও একই থাকবে সব পরীক্ষার্থীর। তবে, নতুন করে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। পরীক্ষার আগে তা সংগ্রহ করে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement