Sports University

ক্রীড়া বিশ্ববিদ্যালয় হবে রাজ্যে, বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, কী কী ডিগ্রি পাওয়া যেতে পারে?

স্পোর্টস সায়েন্সই নয়, ক্রীড়া বিষয়ে আরও নানা ধরনের কোর্স পড়ানো হয়ে থাকে রাজ্যের নানা বিশ্ববিদ্যালয়ে। ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির পর সেই সব কোর্স সেখানেও পড়ানো হতে পারে বলে মনে করছে শিক্ষামহলের একাংশ। ক্রীড়া বিষয়ে কী কী কোর্সে পড়ার সুযোগ রয়েছে— রইল বিস্তারিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৯:০৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গত সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছে রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। ক্রীড়া নিয়ে অনেক ধরনের কোর্স পড়ারই সুযোগ রয়েছে। দ্বাদশের পর স্নাতকে খেলাধুলা নিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে বেছে নেওয়া যেতেই পারে স্পোর্টস সায়েন্স।

Advertisement

তবে শুধু স্পোর্টস সায়েন্সই নয়, ক্রীড়া বিষয়ে আরও নানা ধরনের কোর্স পড়ানো হয়ে থাকে রাজ্যের নানা বিশ্ববিদ্যালয়ে। ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির পর সেই সব কোর্স সেখানেও পড়ানো হতে পারে বলে মনে করছে শিক্ষামহলের একাংশ। ক্রীড়া বিষয়ে কী কী কোর্সে পড়ার সুযোগ রয়েছে— রইল বিস্তারিত।

স্নাতক

Advertisement

ব্যাচেলর অফ ফিজ়িক্যাল এডুকেশন, ব্যাচেলর অফ ফিজ়িক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, বিএসসি ইন স্পোর্টস সায়েন্স, বিএসসি ইন স্পোর্টস কোচিং, বিএসসি ইন স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ় সায়েন্স, বিএ ইন স্পোর্টস ম্যানেজমেন্ট, বিবিএ ইন স্পোর্টস ম্যানেজমেন্ট পড়া যায়।

স্নাতকোত্তর

মাস্টার অফ ফিজ়িক্যাল এডুকেশন, এমএসসি ইন স্পোর্টস সায়েন্স, এমএসসি ইন এক্সারসাইজ় ফিজ়িয়োলজি, এমএ বা এমবিএ ইন স্পোর্টস ম্যানেজমেন্ট পড়া যায় উচ্চস্তরে।

ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স

স্পোর্টস কোচিং, ফিটনেস ট্রেনিং, যোগ শিক্ষা, স্পোর্টস নিউট্রিশন, স্পোর্টস জার্নালিজ়ম, স্পোর্টস অ্যানালিটিক্স।

যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি-র সুযোগ রয়েছে। স্নাতকে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হয়। স্পোর্টস সায়েন্স বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তালিকাভুক্ত। তাই স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর পড়ুয়াদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) দেওয়ার সুযোগ রয়েছে এই বিষয়ে। অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সুযোগও রয়েছে।

এখন রাজ্যের কোন কোন প্রতিষ্ঠানে স্পোর্টস সায়েন্স পড়া যায়?

কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, হুগলি মহসিন কলেজ, মেদিনীপুর কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ ফিজ়িক্যাল এডুকেশন, বর্ধমান রাজ কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ ফিজ়িক্যাল এডুকেশন ফর উইমেন, স্টেট ইনস্টিটিউট অফ ফিজ়িক্যাল এডুকেশন ফর উইমেন, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ।

শারীরশিক্ষা, স্পোর্টস স্টাডিজ় বিষয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ রয়েছে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এও সংশ্লিষ্ট বিষয়ে পড়ানো হয়।

এ ছাড়াও মণিপুরের ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজ়িক্যাল এডুকেশন প্রতিষ্ঠানেও সংশ্লিষ্ট বিষয়ে পড়ানো হয়। এই প্রতিষ্ঠানগুলিতে শুধু স্পোর্টস সায়েন্সই নয়, ক্রীড়ার অন্য বিষয়গুলি নিয়েও পড়ার সুযোগ রয়েছে।

পেশাগত ক্ষেত্রে সুযোগ

শুধু শিক্ষকতাই নয়, বিভিন্ন খেলার আঙ্গিকে স্পোর্টস সাইকোলজিস্ট, স্পোর্টস ফিজ়িয়োলজিস্ট, স্পোর্টস নিউট্রিশনিস্ট, স্পোর্টস ম্যানেজার, স্পোর্টস মার্কেটিং প্রফেশনাল, স্পোর্টস ফেসিলিটি ম্যানেজার, অ্যাথলিট ডেভেলপমেন্ট অফিসার, স্পোর্টস ইভেন্ট কো-অর্ডিনেটর, স্পোর্টস রিসার্চার, স্পোর্টস সায়েন্টিস্ট, স্পোর্টস পলিসি ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট—পদেও স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে স্পোর্টস সায়েন্স বা ফিজ়িক্যাল এডুকেশনে ডিগ্রি অর্জনের পাশাপাশি, সংশ্লিষ্ট কোনও বিষয়ে স্পেশ্যালাইজ়েশন থাকা প্রয়োজন। এ ছাড়াও ইন্টার্নশিপ এবং ফ্রিল্যান্সিং-এর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে জাতীয় এবং রাজ্যস্তরের স্পোর্টস অ্যাকাডেমিগুলির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও সংশ্লিষ্ট পদে চাকরির সুযোগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement