Internship Programme at JU 2026

পাইথন-সহ কম্পিউটারের একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবে যাদবপুর, এক মাস চলবে প্রশিক্ষণ

পাইথন, সিস্টেম প্রোগ্রামিং, ইনফ্রাসিং, বোর্ড হ্যান্ডেলিং এবং প্রজেক্ট অ্যাডিয়েশন-এর খুঁটিনাটি শেখানো হবে প্রশিক্ষণে। এক মাস চলবে ইন্টার্নশিপ। শুরু হবে ২০ মে শেষ ২০ জুন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৩:৫০
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক মাসের ইন্টার্নশিপ। — প্রতীকী চিত্র।

কম্পিউটারের আইওটি এবং এমবেডেড মেশিন লার্নিং হাতে কলমে শেখাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

গ্রীষ্মকালীন কর্মসূচির (ইন্টার্নশিপ) আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আইসি ডিজ়াইন অ্যান্ড ফ্যাব্রিকেশন সেন্টার। পাইথন, সিস্টেম প্রোগ্রামিং, ইনফ্রাসিং, বোর্ড হ্যান্ডেলিং এবং প্রজেক্ট অ্যাডিয়েশন-এর খুঁটিনাটি শেখানো হবে প্রশিক্ষণে। এক মাস জুড়ে চলবে ইন্টার্নশিপ— ২০ মে থেকে ২০ জুন। আগ্রহী পড়ুয়াদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে কর্মরতেরাও সুযোগ পাবেন প্রশিক্ষণের।

পড়ুয়াদের জন্য ১০ হাজার ৬২০ টাকা জমা দিতে হবে। কর্মরতদের ক্ষেত্রে ১১,৮০০ টাকা। যদি একই প্রতিষ্ঠান থেকে ২০ জন পড়ুয়া যোগ দেন ইন্টার্নশিপে তা হলে ৫,৯০০ টাকা জমা দিতে হবে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এই টাকা জমা নেবে।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://jadavpuruniversity.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই আবেদনপত্রও মিলবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওই বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement