Schools closed for HS centres

বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক, বন্ধ থাকবে পরীক্ষাকেন্দ্রের মাধ্যমিক স্তরের পঠনপাঠন

চতুর্থ সেমেস্টার পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো নিয়মে পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১
Share:

প্রতীকী চিত্র।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার। এ বছর প্রথম উচ্চ মাধ্যমিকে একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হতে চলেছে। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যে সব স্কুল পরীক্ষাকেন্দ্র হয়েছে, সেখানে বন্ধ থাকবে মাধ্যমিক স্তর পর্যন্ত পঠনপাঠন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছ মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement

এ বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরনো নিয়মে পরীক্ষার্থী ১৫৪৯৫ জন। পরীক্ষা হবে মোট ২১০৩ টি পরীক্ষা কেন্দ্রে।

চতুর্থ সেমেস্টার পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো নিয়মে পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পড়ার জন্য প্রশ্নপত্র এবং ওএমআর শিট দেওয়া হবে। রাজ্যের মোট স্পর্শকতকেন্দ্র রয়েছে ১০৪ টি।

Advertisement

প্রতিটি কেন্দ্রে মোবাইল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির ব্যবস্থা থাকছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন বা কোন‌ও বৈদ্যুতিন সরঞ্জাম পাওয়া গেলে তার এনরোলমেন্ট বাতিল করা হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement