St. Xavier's University Admission 2026

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ, কোন কোন বিভাগে আবেদন করা যাবে?

অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই গ্রহণ করা হবে আগ্রহীদের আবেদনপত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৯:৫৮
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।

রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে ঘোষণা করা হয়েছে, পড়ুয়ারা চলতি শিক্ষাবর্ষে পিএইচডি-র জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। এ জন্য অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই গ্রহণ করা হবে আগ্রহীদের আবেদনপত্র।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে মোট আটটি বিষয়ের নানা ক্ষেত্রে পিএইচডি করা যাবে। এর মধ্যে রয়েছে— ইংরেজি, অর্থনীতি, গণজ্ঞাপন, মনোবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক, বাণিজ্য, ম্যানেজেমেন্ট এবং আইন। এর মধ্যে আইন বিষয়ের ক্ষেত্রেই রয়েছে সর্বাধিক শূন্য আসন— ১৪টি।

প্রতি বিষয়ের জন্য পিএইচডি-তে আবেদনের জন্য পৃথক যোগ্যতামান রয়েছে। প্রতি বিষয়ে কোন কোন ক্ষেত্রে গবেষণার কাজের সুযোগ মিলবে, তা-ও বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

Advertisement

প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে বিশ্ববিদ্যালয় আয়োজিত লিখিত পরীক্ষা (এক্সইউ-রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যাঁরা জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ বা জাতীয় স্তরের কোনও ফেলোশিপ বা স্কলারশিপ প্রাপক, তাঁদের যোগ্যতা শুধু মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। সব পরীক্ষাই হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত দিন ২৩ মে। ইন্টারভিউ হবে ২২ থেকে ২৭ জুন। মেধাতালিকা প্রকাশ করা হবে ৩ জুলাই।

আগ্রহীদের এ জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ২৫০০ টাকা। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২৭ এপ্রিল। এর পর সমস্ত নথি বিজ্ঞপ্তি উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। নথি পাঠানোর শেষ দিন ৪ মে। এ বিষয়ে সবিস্তার জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement