Summer Internship 2026

গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দেবে এনআইএএমটি, আবেদন করতে পারবেন বিটেক, এমটেক পাঠরতরা

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে সকল পড়ুয়া ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং-এর শেষ বর্ষে পাঠরত তাঁরা আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৯:০৪
Share:

এনআইএএমটি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (এনআইএএমটি, আগে নাম ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফাউন্ড্রি ও ফর্জ টেকনোলজি) গ্রীষ্মকালীন প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণের। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে সকল পড়ুয়া ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং-এর শেষ বর্ষে পাঠরত তাঁরা আবেদন করতে পারবেন। মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজির প্রথম বর্ষে পাঠরতরা আবেদন করতে পারবেন। চার থেকে ছ’সপ্তাহ চলবে প্রশিক্ষণ। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ হবে। পড়ুয়াদের স্বার্থে সম্পূর্ণ বিনামূল্য আয়োজন করা হয়েছে ইন্টার্নশিপের। খরচ বহন করছে এনআইএএমটি রাঁচি।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

এনআইএএমটি-র ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ মে। ওই বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement