West Bengal school 2026

আলোচনা, বিতর্কসভায় স্কুলপড়ুয়ারা পরিচিত হোক শ্যামাপ্রসাদের সঙ্গে! পক্ষ উদ্‌যাপনের নির্দেশ

সূত্রের খবর, শুধু শ্যামাপ্রসাদের জন্মদিন পালনই নয়। বিজেপি সরকার রাজনারায়ণ বসু এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস উদ্‌যাপন বিষয়েও আগ্রহী। এ বিষয়ে পরিকল্পনা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:৪১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিধানসভায় বাজেট পেশের পর ঘোষণা হয়েছে ৬ জুলাই রাজ্য সরকারি ছুটি থাকবে। ওই দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এর আগেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। এ বার স্কুলে স্কুলেও সেই নির্দেশ পৌঁছে দিল বিকাশ ভবন।

Advertisement

গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা শুনতে চাইছেন রাজ্যের মানুষ। তাই সরকারও চায় শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা হোক। কলেজ বিশ্ববিদ্যালয়ের পরে এ বার স্কুলেও শ্যামাপ্রসাদ পক্ষ পালনের নির্দেশ দিল স্কুলশিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রের খবর, সোমবার রাজ্যের সব জেলাস্কুল পরিদর্শককে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্কুলেও পৌঁছতে শুরু করেছে এই নির্দেশ।

পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভুমিকা নিয়ে বরাবরই সরব ছিল বিজেপি। তাঁদের অভিযোগ গত ৮০ বছর ধরে এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। চলতি বছরে মে মাসে এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গ দিবস এবং সেই ঘটনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে পদক্ষেপ শুরু করে রাজ্য সরকার। ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশ ভারতে অন্তর্ভুক্তি এবং সেই ঘটনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভুমিকা সকলের সামনে তুলে ধরতে গোটা রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিবস পালনের নির্দেশ দেওয়া হয়।

Advertisement

২৩ জুন শ্যামাপ্রসাদের মৃত্যুদিন থেকে শুরু করে ৬ জুলাই তাঁর জন্মদিবস পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের করার নির্দেশ দেয় উচ্চশিক্ষা দফতর। সোমবার স্কুলশিক্ষা দফতরও উদ্যোগী হল। দফতরের নির্দেশে বলা রয়েছে, এই সময়কালের মধ্যে আলোচনা সভা, স্মারক বক্তৃতা, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক সভা, শ্যামাপ্রসাদের লেখা এবং তাঁর বক্তব্য পাঠ, তাঁর অবদান এবং জীবনের নানা ঘটনাকে নিয়ে প্রদর্শনীর মতো নানা বিষয় করতে পারবে স্কুলগুলি। তার পরে সেগুলি জিও ট্যাগ ছবি করে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ভবিষ্যতে সেগুলি প্রয়োজনে লাগতে পারে।

এক জেলাস্কুল পরিদর্শক জানান, ইতিমধ্যে স্কুলগুলিকেও সেগুলি পাঠানো হয়েছে। কারণ আগামী কাল থেকেই এই পক্ষকাল শুরু হচ্ছে।

সূত্রের খবর, শুধু শ্যামাপ্রসাদের জন্মদিন পালনই নয়। বিজেপি সরকার রাজনারায়ণ বসু এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস উদ্‌যাপন বিষয়েও আগ্রহী। এ বিষয়ে পরিকল্পনা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement