MAKAUT Teacher's Contract Unrenewed

শিক্ষকদের কাজের মেয়াদ ফুরিয়েছে, এর মধ্যে পরীক্ষা ম্যাকাউটে! কী ভাবে সামাল দেবেন কর্তৃপক্ষ, উঠছে প্রশ্ন

দীর্ঘ দিন ধরেই অচলাবস্থা চলছে ম্যাকাউটে। এরই ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ আন্দোলন করছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরই মধ্যে পরীক্ষা শুরু হওয়ায় নতুন করে পরিস্থিতি জটিল হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭
Share:

ম্যাকাউট। ছবি: সংগৃহীত।

আগামী ৬ মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। অথচ, কাজের মেয়াদ ফুরিয়ে গিয়েছে অর্ধেকের বেশি শিক্ষকের। তাঁদের সেই চুক্তির পুনর্নবীকরণ হয়নি বলে অভিযোগ। তা হলে পরীক্ষা সামাল দেবেন কারা? জটিলতা শুরু হয়েছে মৌলানা আবুল কালাম আজ়াদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

Advertisement

তৃণমূল শিক্ষক সংগঠন ওয়েবকুপার ম্যাকাউট শাখার সভাপতি তোতন ঘোষ জানান, বর্তমানে প্রায় ৮৯ জন পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন। তার মধ্যে প্রায় ৫০ জনের চুক্তিই পুনর্নবীকরণ হয়নি। অথচ পরীক্ষা শুরু হচ্ছে। তাঁর কথায়, “চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া শিক্ষকেরা কী ভাবে পরীক্ষাকক্ষে ঢুকবেন, তা নিয়েই তো প্রশ্ন রয়েছে। অনেক আগে আবেদন করেও চুক্তির মেয়াদ বৃদ্ধিতে গড়িমসি করেছেন কর্তৃপক্ষ। তাই আজ এই পরিস্থিতি।”

যদিও উপাচার্য মনে করেন না এতে কোনও সমস্যা হতে পারে। তাঁর দাবি, তিনি সব সামলে নিতে পারবেন। উপাচার্য তাপস চক্রবর্তী বলেন, “বিষয়টি নিয়ে ভাবছি। আশা করি কোনও সমস্যা হবে না। এখনও কেউ এই বিশ্ববিদ্যালয় থেকে চাকরিহারা হননি। পরীক্ষাতেও কোনও সমস্যা হবে না।”

Advertisement

যদিও শিক্ষক ও শিক্ষাকর্মীর দাবি, তাঁরা ন্যায্য দাবি আদায়ের পথ থেকে সরছেন না। এমনকি আগামী সোমবার তাঁরা হরিণঘাটা ক্যাম্পাসে বিক্ষোভ আন্দোলন করবেন বলেও জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement