NEET UG Re-Exam 2026

নিট পুনঃপরীক্ষার আগে বন্ধ হল ‘টেলিগ্রাম’ অ্যাপ পরিষেবা! প্রশ্নফাঁস রুখতে তৎপর কেন্দ্র

অভিযোগ, দেশ জুড়ে টেলিগ্রাম অ্যাপ মারফত প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। তাই ওই অ্যাপের পরিষেবা পরীক্ষার স্বার্থে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১১:৪৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিট পুনঃপরীক্ষায় নিরাপত্তার স্বার্থে বিশেষ সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, পরীক্ষার জন্য সাময়িক ভাবে বন্ধ রাখা হবে টেলিগ্রাম অ্যাপের পরিষেবা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, নিট পুনঃপরীক্ষা সুষ্ঠু ভাবে যাতে সম্পন্ন হয়, সে কারণেই এই বিশেষ অ্যাপের পরিষেবা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারা অনুযায়ী, এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

উল্লেখ্য, পুলিশি তদন্তে জানা গিয়েছে, এই অ্যাপের সাহায্যেই নিট-এর প্রশ্নফাঁস করা হয়েছিল। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষার আগে সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত প্রশ্ন পাঠানোর উপযুক্ত প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা। এ ছাড়াও ওই অ্যাপের মাধ্যমে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য আর্থিক লেনদেনের একাধিক কথোপকথনের হদিশ মিলেছে। এমনকী, সংশ্লিষ্ট অ্যাপের সাহায্যেই নিট ইউজি-তে কাঙ্ক্ষিত নম্বর পাওয়ার বিজ্ঞাপনী প্রচারও চালানো হয়েছে।

Advertisement

তাই জনস্বার্থে রাশিয়ার সংস্থাকে অ্যাপের পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, ৩০ জুন পর্যন্ত ওই অ্যাপের পরিষেবা বন্ধ থাকছে। এ ছাড়াও নিট আয়োজনের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়েও একাধিক বিধি জারি করা হয়েছে। তাঁদের সন্তান বা আত্মীয় বা পরিচিত কোনও ব্যক্তি পরীক্ষার্থী হলে, পরীক্ষা সংক্রান্ত কাজ তাঁরা করতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement