WB HS Merit List 2026

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে ৬৪ জন, ছাত্র রয়েছেন ৫৬ জন, ছাত্রীর সংখ্যা ৮, প্রথম স্থানে আদৃত পাল

পাশের হার ৯১.২৩ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ । ফলাফলের নিরিখে সবচেয়ে বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন এই জেলা থেকে। প্রথম দশের মেধাতালিকায় রয়েছে ৬৪ জন। ছাত্র ৫৬ জন, ছাত্রী আট জন। প্রথম হয়েছেন আদৃত পাল ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১১:১৭
Share:

প্রতীকী ছবি।

প্রকাশিত হল ২০২৬-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। চলতি বছর পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষা দেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫জন। পাশের হার ৯১.২৩ শতাংশ । পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ । ফলাফলের নিরিখে সব থেকে বেশি পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন এই জেলা থেকে। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন ৬৪ জন। ছাত্র ৫৬ জন, ছাত্রী আট জন। প্রথম হয়েছেন আদৃত পাল। প্রাপ্ত নম্বর ৪৯৬। রইল মেধাতালিকায় প্রথম পাঁচাে থাকা স্থানাধিকারীদের নাম।

Advertisement

প্রথম

নাম - আদৃত পাল

Advertisement

প্রাপ্ত নম্বর - ৪৯৬

স্কুল - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

দ্বিতীয়

নাম - জিষ্ণু কুন্ডু

প্রাপ্ত নম্বর - ৪৯৫

স্কুল- রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)

নাম - ঋতব্রত নাথ

প্রাপ্ত নম্বর - ৪৯৫

স্কুল - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

নাম - ঐতিহ্য পাছাল

প্রাপ্ত নম্বর - ৪৯৫

স্কুল - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

তৃতীয়

নাম - দেবপ্রিয় মাজি

প্রাপ্ত নম্বর - ৪৯৪

স্কুল - রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)

নাম - তন্ময় মণ্ডল

প্রাপ্ত নম্বর - ৪৯৪

স্কুল - রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)

নাম - সৌম্য রায়

প্রাপ্ত নম্বর - ৪৯৪

স্কুল - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

নাম - শুভায়ন মণ্ডল

প্রাপ্ত নম্বর - ৪৯৪

স্কুল - সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল

নাম - প্রীতম বল্লভ

প্রাপ্ত নম্বর - ৪৯৪

স্কুল - রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)

চতুর্থ

নাম - অরিত্রকুমার চক্রবর্তী

প্রাপ্ত নম্বর - ৪৯৩

স্কুল - বরডোঙ্গল আর.এন. ইনস্টিটিউশন

নাম - গোলাম ফৈসল

প্রাপ্ত নম্বর - ৪৯৩

স্কুল - ক্যালকাটা মাদ্রাসা এ.পি. ডিপার্টমেন্ট

নাম - অর্কদ্যুতি ধর

প্রাপ্ত নম্বর - ৪৯৩

স্কুল - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

নাম - চন্দ্রচূড় সেন

প্রাপ্ত নম্বর - ৪৯৩

স্কুল - কোচবিহার রামভোলা হাই স্কুল

পঞ্চম

নাম - মেঘা মজুমদার

প্রাপ্ত নম্বর - ৪৯২

স্কুল - শ্রীরামপুর রমেশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়

নাম - ত্রিদেব চক্রবর্তী

প্রাপ্ত নম্বর- ৪৯২

স্কুল- রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ

নাম - সৃজন পরিচ্ছা

প্রাপ্ত নম্বর - ৪৯২

স্কুল - রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)

নাম - প্রিয়াংশু মুখোপাধ্যায়

প্রাপ্ত নম্বর - ৪৯২

স্কুল - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)

নাম - স্বর্ণাভ খাটুয়া

প্রাপ্ত নম্বর - ৪৯২

স্কুল - তমলুক হাই স্কুল

নাম - সৌমিক দত্ত

প্রাপ্ত নম্বর - ৪৯২

স্কুল - রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া)

সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক ২০২৬ থেকেই প্রথম শুরু হয়েছে। গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছিল প্রথম পর্বের পরীক্ষা। সেই তালিকা অনুযায়ী পরীক্ষায় সম্ভাব্য শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্রই পেয়েছিলেন ৯৮.৯৭ শতাংশ নম্বর। ১৫টি ভাষা এবং ১৬টি বৃত্তিমূলক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছরে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। ৬৬ হাজার ৪৮৬জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়েছেন মোট ৬ হাজার ৮৩৭টি স্কুলের পড়ুয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement