UPSC CMS 2026

কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষার জন্য শুরু আবেদন প্রক্রিয়া, জানাল ইউপিএসসি

মোট ১,৩৫৮টি শূন্য আসন পূরণ করা হবে পরীক্ষার মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১২:৪২
Share:

ইউপিএসসি। ছবি: সংগৃহীত।

ঘোষণা করা হল চলতি বছরের কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) পরীক্ষার দিন। একই সঙ্গে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষার আবেদন প্রক্রিয়াও শুরু করল।

Advertisement

কমিশনের তরফে আগামী ২ অগস্ট পরীক্ষার আয়োজন করা হবে। মোট ১,৩৫৮টি শূন্য আসন পূরণ করা হবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা গ্রহণ করা হবে দেশের ৪৮টি শহরের পরীক্ষাকেন্দ্রে। মোট দু’টি পত্রে সিএমএস-এর লিখিত পরীক্ষা হবে। ২৫০ নম্বরের পরীক্ষার জন্য নির্ধারিত সময় দু’ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণেরা ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউয়ে বরাদ্দ নম্বর ১০০।

পরীক্ষার জন্য অসংরক্ষিতদের জমা দিতে ২০০ টাকা আবেদনমূল্য। এ ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্ত এবং মহিলারা। আবেদনের শেষ দিন আগামী ৩১ মার্চ।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

১। পরীক্ষার্থীদের upsconline.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

২। সেখানে ‘সিএমএস অ্যাপ্লিকেশন লিঙ্ক’-এ ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করে সমস্ত তথ্য এবং নথি দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

৪। এর পর আবেদনপত্র জমা দিয়ে তা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement