West Bengal Assembly Election 2026

‘বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, এজেন্সিকে দিয়ে পোস্টার মারছে আর কেন্দ্রীয় বাহিনীকে বলছে ছাপ্পা দিতে’, তোপ মমতার

হাওড়ার জগৎবল্লভপুরে সভা করছেন মুখ্যমন্ত্রী। জগৎবল্লভপুর এবং ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:৫৫
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:২১ key status

বিহারে ভোটের আগে আট হাজার, এখন বুলডোজ়ার!

মমতা বলেন, “বিহারে ভ‌োটের আগে দিয়েছিল আট হাজার। তার পর চালাল বুলডোজ়ার। আর এখন বলছে ফেরত দাও। এখানেও আবার জুমলা শুরু করছে। বলছে, ক্ষমতায় এলে নাকি মাসে তিন হাজার টাকা দেবে।” 

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:১৬ key status

আগে যারা সিপিএম করত, এখন তারাই বিজেপি: মমতা

মুখ্যমন্ত্রী জানান, সরকার চাকরি দিতে চাইলে সিপিএম এবং বিজেপির কয়েক জন কোর্টে চলে যায় আর মামলা করে। এই সূত্রেই তিনি বলেন, “আগে যারা সিপিএম করত, এখন তারাই বিজেপি।” 

Advertisement
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:১১ key status

এরা বটবৃক্ষ নয়, এরা বিষবৃক্ষ!

মুখ্যমন্ত্রী বলেন, “বটবৃক্ষ ছায়া দেয়। আর এরা বিষবৃক্ষ। সর্বক্ষণ বিষ ছড়াচ্ছে। চোখগুলো দেখলেই ভয় লাগে।” 

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:০৬ key status

‘বহিরাগতেরা ভোট দিলে ছেড়ে দেবেন?’

মমতা বলেন, “আপনার নাম কেটে বহিরাগতেরা ভোট দিতে এলে ছেড়ে দেবেন? ভাল করে কান মুলে দেবেন। আর বিজেপি নেতাদের এমন শিক্ষা দেবেন, যাতে তাঁরা আর কখনও বাংলাকে চ্যালেঞ্জ করতে না-পারে।” 

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:০২ key status

কেন্দ্রীয় বাহিনী আর এজেন্সি দিয়ে ভোট করানোর ছক: মমতা

মমতা বলেন, “বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। সব এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। এজেন্সি ভোট করাবে। আর কেন্দ্রীয় বাহিনী ভোটার তাড়িয়ে ছাপ্পা দেবে।” 

Advertisement
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:৫৮ key status

‘এক জনকে গ্রেফতার করবেন, হাজার জন বেরোবে’

জগৎবল্লভপুরের সভা থেকে মমতা বলেন, “তৃণমূলের এক জনকে গ্রেফতার করলে হাজার জন বেরোবে।”

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:৫২ key status

জগৎবল্লভপুরে সভা মুখ্যমন্ত্রীর

হাওড়ার জগৎবল্লভপুরে সভা করছেন মুখ্যমন্ত্রী। জগৎবল্লভপুর এবং ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের জন্য এই সভার আয়োজন করা হয়েছে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement