WB Assembly Elections 2026

ভোটের জন্য মঙ্গল ও বুধবার যান নিয়ন্ত্রণ হবে কলকাতার রাস্তায়! একই ব্যবস্থা থাকবে গণনার দিনেও

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই তিন দিন সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। নির্বাচনের কাজে ব্যবহৃত গা়ড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ০০:৪৩
Share:

কলকাতার রাস্তায় যানজট। —নিজস্ব চিত্র।

আগামী ২৯ এপ্রিল কলকাতায় ভোটগ্রহণ। সেই কারণে ভোটের আগের দিন অর্থাৎ মঙ্গলবার এবং ভোটের দিন, বুধবার কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে। গণনার দিন অর্থাৎ ৪ মে কলকাতার রাস্তায় একই ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই তিন দিন সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। তবে কোথাও কোথাও নির্বাচনের কাজে ব্যবহৃত গা়ড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, ওই তিন দিন কসবার অ্যাক্রোপলিস মল এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা একমুখী থাকবে। তবে নির্বাচনের কাজে ব্যবহৃত গা়ড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধে ছাড় রয়েছে। আলিপুরের জজ কোর্ট এবং আলিপুর রোড ক্রসিংয়ের মধ্যেকার পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। গাড়িগুলিকে উত্তর, দক্ষিণমুখী আলিপুর রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই এলাকারই বাকের রোড থেকে উত্তর এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। পশ্চিমমুখী কোনও গাড়ি যাতায়াতে বিধিনিষেধ রয়েছে।

হরিশ মুখার্জি রোড এবং হাজরা রোডেও যান নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পশ্চিমমুখী গাড়িগুলিকে উত্তরে হরিশ মুখার্জি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আর দুপুর ১টার পর পশ্চিমমুখী গাড়িগুলি কালীদাস পতিতুন্ডি লেনের দিক দিয়ে যেতে পারবে। আর দক্ষিণমুখী গাড়িগুলির গতিপথ দুপুর ১টার পর ঘুরিয়ে দেওয়ার হবে পূর্ব দিকে। আর হাজরা ক্রসিং থেকে আসা পশ্চিমমুখী গা়ড়িগুলিকে উত্তর এবং দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রয়োজনে চেতলা সেন্ট্রাল রোড থেকে আলিপুর ক্রসিং রোডের মধ্যেকার যান নিয়ন্ত্রণও করা হতে পারে।

Advertisement

কিছু জায়গায় অটো এবং বাস রুটও পাল্টানোর কথা জানানো হয়েছে। অকল্যান্ড রোড পুরোপুরি বন্ধ থাকবে। তবে নির্বাচনে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে ছাড় থাকছে। লর্ড সিংহ রোডের ক্ষেত্রেও একই নিয়ম।

গণনার দিন সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ডায়মন্ড হারবার রোডের উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। একবালপুর ক্রসিং থেকে গাড়িগুলিকে স্ট্র্যান্ডাল রোড এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে হেস্টিং ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর যান চলাচল নিয়ন্ত্রণ হবে। ঠাকুরপুকুর থানা থেকে ঠাকুরপুকুর বাজারের মধ্যেকার রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে পুলিশ। পশ্চিমমুখী এসপ্ল্যানেড রো-এর রাস্তা বন্ধ থাকবে। এ ছাড়াও গণনার দিন কলকাতার আরও কয়েকটি রাস্তা বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেই তালিকায় রয়েছে বালিগঞ্জ সার্কুলার রোড (বালিগঞ্জ ফাঁড়ি থেকে গুরুসদয় রোড), রিচি রোড, শরৎ বোস রোড (হাজরা থেকে রোল্যান্ড রো), বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেড়িয়া রোড, ডোভার লেন, দেওদার স্ট্রিট এবং লর্ড সিংহ রোড।

Advertisement

শুধু যান চলাচল নিয়ন্ত্রণ নয়, মঙ্গল, বুধ এবং গণনার দিন কলকাতার অনেক রাস্তায় গাড়ি পার্ক করার ব্যাপারে বিধিনিষেধ জারি করেছে পুলিশ। কোথায় কোথায় গাড়ি পার্ক করা যাবে না, তার তালিকা দেওয়া হয়েছে। জানানো হয়েছে অ্যাক্রোপলিস মল, গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে, রাজডাঙা মেন রো়ডে, বিবেকান্দ কলেজর সামনে, লর্ড সিংহ রোড, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে, অকল্যাল্ড রোড থেকে কিরণ শেখর রায় রোড— স্ট্র্যান্ড রোড জুড়ে, বিটি রোডের অনেক জায়গা, বালিগঞ্জ সার্কুলার রোড (বালিগঞ্জ ফাঁড়ি থেকে গুরুসদয় রোড), রিচি রোড, শরৎ বোস রোড (হাজরা থেকে রোল্যান্ড রো), বেলতলা রোড (উত্তর দিকে), পালিত রোড (ডক্ষিণ দিকে), পদ্মপুকুর রোড (দক্ষিণ দিকে), লাভলক রোড (দক্ষিণ দিকে), চক্রবেড়িয়া রোড (দক্ষিণ দিকে), ডোভার লেন পশ্চিম দিকে), দেওদার স্ট্রিট (পশ্চিম দিকে), বাল্মিকী স্ট্রিট (উত্তর দিকে)। এ ছাড়াও গণনার দিন গণনাকেন্দ্রের কাছে কোনও গাড়ি পার্ক করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement